মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::

বাহুবলে শোয়েব চৌধুরী নিহতের ঘটনায় নিরপরাদ ব্যক্তিদের আসামী করে মামলা দায়েরের চেষ্টার অভিযোগ

  • আপডেট টাইম শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৪ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় শোয়েব চৌধুরীকে হত্যা মামলায় নিরপরাদ ব্যক্তিদের আসামী করার চেষ্টা করছেন স্বজনরা এমন অভিযোগ উঠেছে। তবে পুলিশ বলছে ঘটনার সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধেই মামলা নেওয়া হবে। স্থানীয় এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, বাহুবল উপজেলার শংকরপুর গ্রামের মৃত কাইয়ূম চৌধুরীর ছেলে শোয়েব আহমেদ চৌধুরীর সাথে দীর্ঘদিন যাবৎ তার চাচা সিজিল মিয়া চৌধুরী ও তার পরিবারের সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিলো। ৬ সেপ্টেম্বর মঙ্গলবার বিকাল ৪টার দিকে শোয়েব আহমেদ চৌধুরী তার লোকজন নিয়ে শংকরপুর গ্রামে তার নিজ বাড়িতে যান। সেখানে যাওয়ার পর চাচাতো ভাই ও স্কুলছাত্রী চাচাতো বোনের সাথে পূর্ব বিরোধের জের ধরে শোয়েব চৌধুরীর বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় শোয়েব আহমেদ চৌধুরীসহ উভয় পক্ষের কয়েজন আহত হন। এর মধ্যে গুরুতর আহত অবস্থায় শোয়েব চৌধুরীকে আশপাশের লোকজন উদ্ধার করে বাহুবল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংকাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। সন্ধ্যায় সিলেট ওসমানী মেডিকেলে শোয়েব আহমেদ চৌধুরীর মৃত্যু হয়। অভিযোগ উঠেছে শোয়েব চৌধুরীর মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে নিরপরাদ ব্যক্তিদের আসামী করার চেষ্টা করছেন তার পরিবারের লোকজন। এ ব্যাপারে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুল ইসলাম খান জানান, পারিবারিক বিরোধের জের ধরেই এ হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখানো কোন মামলা দায়ের করা হয়নি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com