শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

চুনারুঘাটে বিষপানে গৃহবধূর আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৯৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার ঢেওয়াতলি গ্রামের পারিবারিক কলহের জের ধরে জায়েদা আক্তার (৪০) নামের এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছে। তবে পরিবারের অভিযোগ, সদর হাসপাতালে আসার পর ভালোভাবে বিষমুক্ত না করে তাকে ওয়ার্ডের মেঝেতে ফেলে রাখার কারণে তার মৃত্যু হয়েছে। গতকাল সোমবার বিকেলে জায়েদা অভিমান করে সে বিষপান করে ছটফট করতে থাকে। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক কিংবা কোনো নার্স চিকিৎসা না করে ওয়ার্ড বয় দিয়ে জোরাজুরি করে বিষমুক্ত করে। কিন্তু পুরোপুরি বিষমুক্ত না করে ওয়ার্ডে প্রেরণ করে। এর ঘণ্টা খানেক পরে তার মৃত্যু হয়। সদর থানা পুলিশ তার লাশের সুরতহাল তৈরি করে মর্গে প্রেরণ করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com