বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জে ১২০ লিটার চোলাই মদসহ আটক ২

  • আপডেট টাইম শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
  • ৩৬৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ১২০ লিটার চোলাই মদসহ চোলাইমদ তৈরির দুই কারিগরকে আটক করা হয়ছে। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে উপজেলার কুশিয়ারা নদীর শাখা ধানগাঙ্গের পাড়ে একটি ঘর থেকে তাদের আটক করা।
আটককৃতরা হলো, উপজেলার সদর ইউনিয়নের বিরাট গ্রামের নুরুল ইসলামের পুত্র মহিবুর রহমান (৩৫) এবং একই গ্রামের মুত আব্দুর রেজ্জাকের পুত্র মখলিছ মিয়া (৬০)। জানা যায়, একদল মাদক ব্যবসায়ী কুশিয়ারা শাখা নদীর ধানগাঙ্গের পাড়ে ঘর বানিয়ে চোলাই মদ উৎপাদন করে উপজেলার বদলপুরসহ বিভিন্ন ইউনিয়নে বিক্রি করে আসছিলো। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণের জেলা উপ-পরিদর্শক মোঃ রফিকুল ইসলামের নেতৃত্বে একদল সিপাহী অভিযান চালিয়ে ১২০ লিটার চোলাইম সহ তাদের আটক করে। এ সময় প্রায় কয়েকশত লিটার চোলাই মদ তৈরির উপকরন বিনিষ্ট করা হয়। জব্দ করা হয় ১২০ লিটার চোলাই মদ। এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আমাদের কাছে তথ্য ছিলো দীর্ঘদিন যাবত ওই এলাকা মাদক তৈরি এবং বিক্রি করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে চোলাই মদসহ তাদের আটক করি এবং মাদক তৈরির বিভিন্ন সরঞ্জামাদি ধ্বংস করা হয়।
এ বিষয়ে আজমিরীগঞ্জ থানার (ওসি) মাসুক আলী জানান, এ ঘটনায় থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com