মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

শিবপাশায় ভোর রাতে ডাকাতি স্বর্ণালংকার, মোবাইল ও নগদ টাকাসহ মালামাল লুট

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ আজমিরীগঞ্জের শিবপাশা গ্রামে দুর্ধর্ষ ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা বাড়ির মালিক গত বুধবার (২৪ আগস্ট) ভোর রাতে সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রীর গলায় রামদা ধরে ও তার ভাগ্নের চোখ, হাত-পা বেঁধে স্বর্ণালংকার, মোবাইল সেট ও নগদ টাকাসহ কয়েক লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ব্যাপারে জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী রোজিনা আক্তার বাদি হয়ে আজমিরীগঞ্জ থানায় অজ্ঞাতদের আসামী করে একটি মামলা দায়ের করেন।
আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুক আলী বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে তিনিসহ পুলিশের একটি দল পুলিশ নিয়ে ওই বাড়িতে যান। তিনি বলেন, ডাকাতদের শনাক্ত করতে পুলিশ অভিযান চালাচ্ছে।
ওসি বলেন, এঘটনায় জাহাঙ্গীর আলম চৌধুরীর স্ত্রী বাদী হয়ে বুধবার রাতে একটি মামলা দায়ের করেছেন। মামলায় কয়েক লক্ষাধিক টাকার লুটপাটের অভিযোগ করা হয়েছে।
সাবেক আইজিপি মোতাব্বির হোসেন চৌধুরীর ভাতিজা সৌদি আরব প্রবাসী জাহাঙ্গীর আলম চৌধুরী জানান, বুধবার ভোর রাতে একদল ডাকাত তার বাড়িতে হানা দেয়। ডাকাতরা ঘরে ঢুকে তার স্ত্রী ও মাকে রামদা দেখিয়ে একটি কক্ষে তালাবদ্ধ করে রাখে। ডাকাতরা তার স্কুল পড়ুয়া ভাগ্নেকে চোখ ও হাত-পা বেধে ফেলে। জাহাঙ্গীর চৌধুরীর ধারণা ডাকাতরা এলাকারই হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com