বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচংয়ে উপজেলা মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা

  • আপডেট টাইম বুধবার, ২৪ আগস্ট, ২০২২
  • ৩৭৮ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উপজেলায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার (২৩ আগস্ট) সকাল ১০ ঘটিকায় বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত সভায় সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মির সভাপতিত্বে প্রধান অতিথি বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী উপস্থিত ছিলেন। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার, ইউপি চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধনমিয়া, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান আরফান উদ্দিন, জয়কুমার দাশ, মঞ্জু কুমার দাশ, এরশাদ আলী, সাবেক শিক্ষক বিপুল ভূষন রায়, মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ। এছাড়া উপজেলার বিভিন্ন দফতরের প্রধান, ইউপি চেয়ারম্যান ও আইনশৃঙ্খলা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী বলেন, মুরাদপুর এসএসডিপি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে কেন বিদ্যালয়ে যেতে দেয়া হচ্ছেনা এলকাবাসীসহ আমি মাননীয় এমপি মহোদয়ের সঙ্গে আলাপ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করব।
বিশেষ অতিথির বক্তব্যে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ অজয় চন্দ্র দেব বলেন, দাঙ্গা, চুরি, ডাকাতি, মাদক, ইভটেজিংসহ সকল প্রকার অপরাধ নির্মুলে হবিগঞ্জ জেলা পুলিশের অভিভাবক পুলিশ সুপার এসএম মুরাদ আলি স্যারের নির্দেশনায় বানিয়াচং থানা পুলিশ কাজ করে যাচ্ছে। অপরাধ মুক্ত বানিয়াচং গঠনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন মাষ্টার বলেন, এএসআই দিলুয়ারের বিরুদ্ধে বানিয়াচংয়ে বিভিন্ন স্পটে মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগ রয়েছে। হবিগঞ্জের পুলিশ সুপারের সাথে আলাপ করে তাকে দ্রুত বানিয়াচং থেকে বিদায় করতে অফিসার ইনচার্জকে তিনি অনুরোধ জানান।
সভাপতির বক্তব্যে সহকারি কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি বলেছেন, আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মোতাবেক সংশ্লিষ্ট ইউনিয়ন থেকে রেজিষ্ট্রেশন নাম্বার ছাড়া এবং ১৮ বছরের নীচে কেউ টমটম অথবা মিশুক চালাতে পারবে না। দীর্ঘদিন যাবত চলা সিএনজির ভাড়া সংক্রান্ত বিরোধ নিস্পত্তি করা ও ৪৫ টাকার বেশী বাড়া নেয়া যাবেনা। ইতিমধ্যে এ বিষয়ে মোবাইল কোর্ট পরিচালনা শুরু করা হয়েছে। নিয়মিত বাজার মনিটরিংসহ মোবাইল কোট পরিচালনা করা হবে। অন্যায়কারী যেই হোক না কেন তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া উপজেলা নির্বাচন অফিস দালালমুক্ত করাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত গৃহিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com