বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

মাধবপুরে মজুরি বৃদ্ধির দাবিতে চা-শ্রমিকদের মহাসড়ক অবরোধ

  • আপডেট টাইম শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৪০ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ চা শ্রমিকদের মজুরি বৃদ্ধি করার দাবীতে হবিগঞ্জের মাধবপুরে ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেছে চা শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে তেলিয়াপাড়া, সুরমা, নোয়াপাড়া সহ ৫টি চা বাগানের শ্রমিকরা ঢাকা সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় জড়ো হয়েববিক্ষোভ শুরু করে মহাসড়ক অবরোধ করে। প্রায় ১ঘন্টা ব্যাপি তারা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে মহাসড়কে দু’পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
খবর পেয়ে হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার মহসিন আল মুরাদ, মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক সহ একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে।
বিক্ষোভ শেষে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন শাহজাহানপুর ইউনিয়নের চেয়ারম্যান পারভেজ হোসেন চৌধুরী, আওয়ামীলীগ নেতা বাবুল হোসেন খান, লস্করপুর ভ্যালির সভাপতি রবীন্দ্র গৌড়, তেলিয়াপাড়া চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি খোকন পান তাতি, সাধারন সম্পাদক লালন পান, প্রদিপ কৌরি প্রমূখ। পরে মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম চা শ্রমিকদের দাবি গুলো প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরার আশ্বাস দিলে চা শ্রমিকরা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com