স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার কাসিমপুর ফাঁড়ি পুলিশ ইমরান মিয়া নামে মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করেছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে মাধবপুর উপজেলার নিজনগর গ্রামের ফেরদৌস মিয়ার পুত্র। পুলিশ জানায়, তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা ছিলো। এতোদিন সে পলাতক ছিল।