শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

লাখাইয়ে খুনের মামলার আসামি মৌলভীবাজার থেকে গ্রেফতার

  • আপডেট টাইম শনিবার, ১৩ আগস্ট, ২০২২
  • ২৭৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই থানার খুনের মামলায় মুজিবুর নামের এক আসামিকে মৌলভীবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। থানা সুত্রে জানা যায়, সংঘর্ষের ঘটনায় জড়িত খুনের মামলার আসামীকে এসআই মিজানুল হক সংঙ্গীয় পুলিশ ফোর্সসহ মৌলভীবাজার জেলার রাজনগর থানা পুলিশের সহযোগিতায় বৃহস্পতিবার (১১আগস্ট) দিবাগত রাতে মুন্সিবাজার ইউনিয়নের খঁলগাও থেকে আটক করেন। আটক মুজিবুর রহমান মৃত নিম্বর আলীর ছেলে।
শুক্রবার (১২ আগস্ট) গ্রেপ্তারকৃত আসামীকে হবিগঞ্জ জেলা সদরে সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য, গত ২৩ জুলাই লাখাই উপজেলার মৌবাড়ী গ্রামে দুপে সংঘর্ষে অর্ধশত লোক আহত হয় এবং চিকিৎসাধীন অবস্থায় একজন মারা যায়। এই ঘটনায় মুজিবুরকে আসামী করা হয়। গ্রেপ্তারের বিষয়টি লাখাই থানার অফিসার্স ইনচার্জ মোঃ সাইদুল ইসলাম নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com