বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

যুক্তরাষ্ট্রে হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতির ইফতার মাহফিল

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ৫৭৯ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ গত ১৩ জুলাই ব্রনছের একটি স্থানীয় রেষ্টুরেন্টে হবিগঞ্জবাসীর বৃহৎ ও প্রথম সংগঠন হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক-এর দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। হবিগঞ্জ জেলা কল্যাণ সমিতি যুক্তরাষ্ট্র ইন্ক-এর সভাপতি সৈয়দ নজমুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফি উদ্দীন তালুকদারের পরিচালনায় উক্ত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট রাজনীতিবিদ ও সাবেক ছাত্রনেতা মোঃ আমিনুর রশীদ এমরান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তাজুল ইসলাম, মদিনা মসজিদের সাবেক সভাপতি এডভোকেট নাসির উদ্দীন, মোবাশির হোসেন চৌধুরী, সৈয়দ কামাল উদ্দীন আহমেদ, জালালাবাদ এসোসিয়েশনের সহ-সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরী শেফাজ, সহ-সভাপতি সাব্বির হোসেন, আজদু মিয়া তালুকদার। অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন মোঃ রেজাউল আজাদ ভূঁইয়া, আশফাকুল হক চৌধুরী, সৈয়দ আবদুল আহাদ, আবদুল মন্নান সিকদার, গাজু রহমান, গিয়াস উদ্দীন আওয়াল, শাহ আব্দুর রহিম শ্যামল, জুয়েল মিয়া, শেখ আবদুর রউফ, রোকন হাকীম, রুসাত মুনতাহীম প্রমূখ।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক শফি উদ্দীন তালুকদার কন্যাদান প্রকল্পের অর্থ সভাপতির কাছে তুলে দেন, যা দিয়ে দরিদ্র পিতার কন্যার বিবাহ সম্পন্ন করা হবে। আগামী ২৪শে আগস্ট বার্ষিক বনভোজনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান চিফ কো-অর্ডিনেটর সৈয়দ কামাল উদ্দীন আহমেদ। তাছাড়া সভাপতির অবর্তমানে সহ-সভাপতি গোলাম সরোয়ার চৌধুরী দায়িত্ব পালন করবেন। অন্যদিকে প্রধান অতিথির বক্তব্যে আমিনুর রশীদ এমরান হবিগঞ্জবাসীকে ঐক্যবদ্ধভাবে সমাজের কাজ করার আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com