বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১২:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

শহরে ছনঘর নামের ব্যবসা প্রতিষ্ঠানে দুর্বৃত্তদের হামলা ॥ গুরুতর আহত ৩

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৬২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের শ্মশানঘাট এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় ওই ব্যবসা প্রতিষ্ঠানের মালিকসহ ৩ যুবককে কুপিয়ে রক্তাক্ত করে সর্বস্ব লুট করে নেয়া হয়েছে। শহরে প্রকাশ্যে এমন ঘটনায় ব্যবসায়ীদের মাঝে আতংক বিরাজ করছে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। জানা যায়, ওই এলাকার ছনঘর রেষ্টুরেন্টে হঠাৎ একদল দুর্বৃত্ত প্রবেশ করে ব্যবসা প্রতিষ্ঠানের মালিক উজ্জল মিয়ার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষায় পাশে থাকা অংকুশ দাশ (২২) ও সুজা উদ্দিন সুফল (২৫) এগিয়ে এলে তাদের কুপিয়ে রক্ষাক্ত করে নগদ টাকা ও মালামাল লুট করে নিয়ে ভাংচুর করে। তখন স্থানীয় ব্যবসায়ীরা তাদের ধাওয়া করলে হামলাকারীরা পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ৩ জনকেই আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। সদর থানার ওসি গোলাম মর্তুজা জানান, বিষয়টি শুনার সাথে সাথেই পুলিশ হাসপাতালে গিয়ে আহতদের দেখে এসেছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com