শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জে সম্পত্তি নিয়ে বিরোধের জের ভাই-ভাতিজার হামলা ১ ব্যক্তি আহত ॥ থানায় অভিযোগ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ২৯২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের বাজকাশারা গ্রামে সম্পত্তির বিরোধ নিয়ে আপন ভাই, ভাতিজা ও পুত্রের হামলায় খুর্শেদ আলী (৫০) নামের এক ব্যাক্তি আহত হয়েছেন। এ ঘটনায় তিনি নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানাযায়, উল্লেখিত গ্রামের মৃত বাজিদ উল্লাহ পুত্র খুর্শেদ আলী, সাথে তার আপন বড় ভাই এরশাদ আলীর সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। খুর্শেদ আলীর পূর্বে স্ত্রীর ছেলে কাওসার মিয়াকে সম্পত্তি থেকে বঞ্চিত করতে এরশাদ আলী, তার পুত্র জুবেদ মিয়া, খুর্শেদ মিয়ার স্ত্রী রেনু বেগম, ও তার পুত্র জসিম ও মহসিন মিয়া গত বৃহস্পতিবার রাতে জোর পুর্বক কাগজে তার স্বাক্ষর (টিপ) নিয়ে চাপ প্রয়োগ করেন। সে কাগজে (ষ্টাম্পে) স্বাক্ষর (টিপ) না দিলে তাকে উল্লেখিত সকলে মারধর করেন। তার আত্ম চিৎকারে আশ পাশের লোকজন এগিয়ে আসলে তিনি প্রাণে রক্ষা পান। পরে তাকে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
এ ঘটনায় তিনি ৫ জনের নাম উল্লেখ করে নবীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। সামাজিকভাবে বিষয়টি সমধান করার চেষ্টা করে ব্যর্থ হন সালিশ বিচারকগন। সালিশ ও থানায় অভিযোগ করার কারনে খুর্শেদ আলী বাড়িতে থাকতে পারছেন না। তাকে প্রতি নিয়তই খুন জখম করার হুমকি দিতেছে বিবাদীগংরা। আসামীদের ভয়ে তিনি বাড়ি থেকে পালিয়ে বোনের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে তার অভিযোগে উল্লেখ করেছেন। তিনি পুলিশসহ প্রশাসনের সহযোগীতা হস্তক্ষেপ কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com