মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জে ৩ টি ফিলিং ষ্টেশনকে মোবাইল কোর্টে জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২
  • ৩১০ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া, গজনাইপুর ও পানিউমদা ৩টি ইউনিয়নে অবস্থিত ফিলিং স্টেশনে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
এ সময় ডিজেল, অকটেন পরিমাপে কম দেয়ার ( প্রতি ১০ লিটারে ১২০ মিলিলিটার কম) অপরাধে ‘ওজন ও মানদন্ড আইন, ২০১৮ এর ৪৬, ৪৮ ধারা মোতাবেক রশিদ ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা, স্টোরেজ ট্যাংক এর লাইসেন্স এর নবায়ন না থাকায় নাঈমা ফিলিং স্টেশন ও সুরমা ফিলিং স্টেশন দুটিকে ৫ হাজার হাজার করে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। গতকাল বুধবার দুপুরে মোবাইল কোর্ট পরিচালনা করেন নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ। প্রসিকিউসন দাখিল করেন বিএসটিআইয় কর্মকর্তা মাসুদ রানা। এ সময় এএস আই লোকেশ চন্দ্র দাসের নেতৃত্বে পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা করে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উত্তম কুমার দাশ সত্যতা নিশ্চিত করে বলেন রশিদ ফিলিং স্টেশন কে দ্রুত কারিগরি ত্রুটি সারানোর জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। এক্ষেত্রে বিএসটিআইয়ের কর্মকর্তা সহায়তা ও মনিটরিং করবেন বলেও তিনি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com