বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বানিয়াচঙ্গের পিআইওকে ইউ.পি চেয়ারম্যানের কারন দর্শানো নোটিশ বৃহস্পতিবার আপোষ রফার তারিখ

  • আপডেট টাইম মঙ্গলবার, ২২ জুলাই, ২০১৪
  • ৫২৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার আইন লংঘন এর অপরাধে বানিয়াচঙ্গের পিআইওকে জরিমানা ও দণ্ড প্রদানের লক্ষে ৭ দিনের মধ্যে কারন দর্শাতে ইউ.পি চেয়ারম্যানের নোটিশ জারির বিষয়টি আপোষরফার উদ্যোগ নেয়া হয়েছে।
জানা যায়, বানিয়াচং সদর দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের অনুমোদন ব্যতিরেকে একটি রাস্তা নির্মানের ভিত্তিপ্রস্তর স্থাপন ও অপর একটি রাস্তা নির্মান করায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০১০ লংঘন এর অপরাধে বানিয়াচং উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মেহেদী হাসান টিটুকে জরিমানা ও দণ্ড প্রদান কেন করা যাবেনা মর্মে ৭ দিনের মধ্যে কারন দর্শাতে ৯ জুলাই নোটিশ জারি করেছেন ইউ.পি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মমিন। নোটিশের বিষয়টি ইলেকট্রিক ও প্রিন্ট মিডিয়া সহ সমাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ও প্রচারিত হলে সরকারী বেসরকারী মহলে ইউ.পির অপ্রকাশিত আইনানুগ ক্ষমতা প্রয়োগ নিয়ে আলোচনা সমালোচনার ঝড় উঠে। গত ১৫ জুলাই হবিগঞ্জ জেলা ও ১৬ জুলাই বানিয়াচং উপজেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় হবিগঞ্জ-২ আসনের এম.পি আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান নোটিশের বিষয়টি উত্থাপন করেন। এরই প্রেক্ষিতে হবিগঞ্জ স্থানীয় সরকার এর উপ-পরিচালক দিলীপ কুমার বনিক স্থানীয় সরকার আইনের ৯০ ধারা মতে “অপরাধের আপোষ রফা”র উদ্যোগ নেন। এ লক্ষে উপ-পরিচালক ১৭ জুলাই ৪৯৭(৬) স্মারকের ওই চিঠিতে উল্লেখ করেন বানিয়াচং উপজেলাধীন ৪নং দক্ষিণ পশ্চিম ইউনিয়ন পরিষদের অনুমোদন ব্যতিরেকে রাস্তা নির্মানের ভিত্তি প্রস্তর স্থাপন ও রাস্তা নির্মান করার কারন দর্শানো বিষয়ে চেয়ারম্যান মোহাম্মদ আলী মমিন কর্তৃক স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন ২০১০ এর পঞ্চম তফসিল এর ইউনিয়ন পরিষদের অধীনে বিবেচ্য অপরাধ সমুহের ৩৪ নং অপরাধের ৮৯ ধারায় অপরাধ ও দণ্ড কেন কার্যকরী হবেনা মর্মে বানিয়াচং উপজেলা প্রকল্প বাস্তাবায়ন কর্মকর্তা মেহেদী হাসান টিটুর প্রতি কারন দর্শানোর নোটিশ জারি করা হয়েছে। বিষয়টি গত ১৫ জুলাই জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভায় হবিগঞ্জ-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলহাজ এডভোকেট আব্দুল মজিদ খান উত্থাপন করেন। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) (সংশোধন) আইন এর ২০১০ এর ৯০ ধারার মতে সংগঠিত অপরাধের আপোষ রফা’র লক্ষে সংশ্লিষ্ট সকলকে ২৪ জুলাই বৃহস্পতিবার সকাল ১০ টায় হবিগঞ্জ স্থানীয় সরকার এর উপ-পরিচালকের কক্ষে উপস্থিত থাকার জন্য পত্রে অনুরোধ করা হয়েছে। সেই সাথে ৪নং বানিয়াচং দক্ষিণ পশ্চিম ইউ.পি’র ইস্যুকৃত নোটিশের কার্যকারিতা স্থগিতের জন্যও বলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com