বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

মাধবপুরে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে সেলাই মেশিন বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২
  • ৪১৮ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ হবিগঞ্জের মাধবপুরে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের জন্মদিনে ১০জন অসহায় মহিলাকে সেলাই মেশিন বিতরন করা হয়েছে।
সোমবার সকালে উপজেলা কনফারেন্স রুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে বেগম ফজিলাতুন্নেছা মুজিবের ৯২ তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সেলাই মেশিন বিতরন ও চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। সেলাই মেশিনের সাথে নগদ ২ হাজার টাকা করে প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এ এইচ এম ইশতিয়াক মামুন, অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি রহম আলী, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, প্রেসক্লাবের সেক্রেটারি সাব্বির হাসান প্রমুখ।
তথ্য আপা’র আয়োজনে বঙ্গমাতার জন্মদিন উপলক্ষে মিলাদ মাহফিল পরিচালনা করেন উপজেলা মসজিদের পেশ ইমাম মির্জা মোহাম্মদ হাসান।
উপস্থিত ছিলেন প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, তথ্যসেবা কর্মকর্তা মেরিন নাসরিন, সুকোমল রায়, চেয়ারম্যান আলাউদ্দিন পল্লী সঞ্চয় ব্যাংকের সমন্বয়ক আজিজুন্নেছা আক্তার, শ্রীধাম দাশ গুপ্ত, লিটন রায়, সাংবাদিক আয়ুব খান, মিজানুর রহমান, একরামুল আলম লেবু, কৃষকলীগের সাবেক আহবায়ক জামাল উদ্দিন প্রমুখ।
বক্তারা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com