শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

জ্বালানি তেল ও সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবীতে বানিয়াচংয়ে বাসদের সমাবেশ

  • আপডেট টাইম সোমবার, ৮ আগস্ট, ২০২২
  • ২৭১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ জ্বালানি তেল ও ইউরিয়া সারের বর্ধিত দাম প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বানিয়াচং উপজেলা শাখা। রবিবার (৭ আগস্ট) বিকাল ৫টায় বানিয়াচং শহীদ মিনার প্রাঙ্গনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বাসদ বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক কমরেড লোকমান আহমেদের সভাপতিত্বে ও বাসদ হবিগঞ্জ জেলা ফোরামের সদস্য কমরেড তৌহিদুর রহমান পলাশের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাসদ হবিগঞ্জ জেলা শাখার সমন্বয়ক কমরেড অ্যাডভোকেট জুনায়েদ আহমেদ, বানিয়াচং প্রেসক্লাবের সভাপতি ইমদাদুল হোসেন খান, উদীচী বানিয়াচং শাখার সাধারণ সম্পাদক রিতেষ কুমার বৈষ্ণব, ছাত্র ইউনিয়ন সিলেট জেলা শাখার সদস্য নির্মল দেব, বাসদ আজমিরীগঞ্জ উপজেলা শাখার যুগ্ম আহবায়ক কমরেড নাহিদ তালুকদার, বাসদ গুনই শাখার নেতা কমরেড আবুল কালাম, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বানিয়াচং উপজেলা শাখার আহবায়ক মিনহাজুর রহমান তারেক, বাসদ নেতা মুত্তাকিন মিয়া, সাবেক ছাত্র ফ্রন্ট নেতা অনিক পাল, ছাত্র ফ্রন্ট নেতা শাকিব মিয়া, মেহেদুজ্জামান শাকিল, আইডিয়াল কলেজের ছাত্র বিশাল দাস প্রমূখ।
বক্তারা অযৌক্তিকভাবে বর্ধিত করা জ্বালানি তেল ও সারের দাম কমানোর জন্য সরকারের কাছে দাবি জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com