মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে চাঁদের হাসি হাসপাতালের ভুল চিকিৎসায় মুক্তিযোদ্ধা কমান্ডার ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ॥ গোলাম মোস্তফা রফিক’র মৃত্যু ॥ তদন্ত কমিটি গঠন ॥ আজ মঙ্গলবার ২টায় কেন্দ্রীয় ইদগাহে জানাযা ॥ বিভিন্ন মহলের শোক ১৮২ কোটি টাকার উন্নয়ন গ্রকল্প গ্রহণ হবিগঞ্জে হুইপ জি কে গউছের উদ্যোগে বদলে যাচ্ছে পৌরসভা ও ৩ উপজেলা বিএনপি নেতা গোলাম মোস্তফা রফিকের মৃত্যুতে হুইপ জি কে গউছের শোক প্রধানমন্ত্রী পক্ষ থেকে চা শ্রমিকদের মাঝে ঘরের চাবি প্রদান করেন এমপি ফয়সল বিশেষ চাহিদা সম্পন্ন শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত মাধবপুরে কৃষি কাজের ট্রাক্টরে বডি সংযোজন করে বালু-মাটি পরিবহন বাহুবলে মুজতবা আলী স্মৃতি পরিষদের ‘মুজতবাচরিত’ প্রকাশনা উৎসব রেমা-কালেঙ্গায় বন বিভাগের অভিযান ॥ মুলি বাঁশ জব্দ বানিয়াচং সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে পূবালী ব্যাংকের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন

হবিগঞ্জ শহরের লাইসেন্সবিহীন মোটর সাইকেল চালকদের বেপরোয়া চলাচল ॥ প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা

  • আপডেট টাইম শনিবার, ৬ আগস্ট, ২০২২
  • ৪৬৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোটার্র ॥ হবিগঞ্জ শহরের লাইসেন্স বিহীন মোটরসাইকেলের বেপরোয়া চলাচলে জনমনে আতংক বিরাজ করেছে। দিন-দুপুরে বৈধ-অবৈধ মোটরসাইকেল নিয়ে এক দল বখাটেরা শহরে বেপরোয়াভাবে চলাচল করে শহরের বিভিন্ন এলাকায়। এসব চালকদের অধিকাংশেরই ড্রাইভিং লাইসেন্স নেই এবং মোটরসাইকেলেরও কাগজপত্র নেই। হেলমেট ছাড়া এমন কি বাইক রাইডার নামে অনেক বখাটে যুবক একত্রে হয়েই জুড়ে দেয় বাইক রাইডার নামে এক মরণব্যধি গেইম এবং এইসব বাইক দিয়ে বাইক রাইডার নামে সংগঠন পরিচালনা করে একদল নেশা গস্ত বখাটে যুবক। এছাড়া প্রায় সময়ই স্কুল কলেজের কম বয়সী শিক্ষার্থীরাও মোটরসাইকেল নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ে এবং মোটরসাইকেলে অতিরিক্ত সাইলেঞ্চার লাগানো থাকে যার ফলে শব্দ দুষণ ঘটছে।
সরেজমিনে দেখা যায় গতকাল শহরের বাণিজ্যিক এলাকার সামনে স্ত্রী ও শিশু সন্তানকে নিয়ে রিকশার অপেক্ষায় এক ভদ্র লোক দাড়িয়ে আছেন। হঠাৎ একটি মোটর সাইকেল খুব কাছাকাছি এসে আচমকাই উচ্চ আওয়াজে হর্ন বাজালে আতকে ওঠে সাথে থাকা শিশু। অবস্থাটি এমন যে আর একটুর জন্য তীব্র গতিতে চলা মোটর সাইকেল তাদের গায়ে লাগেনি। বিরক্ত ভদ্র লোকটি বলে উঠেন, এভাবে কেউ মোটর সাইকেল চালায় কোথাও দাড়ানো বা হাটাও যাচ্ছেনা মোটর সাইকেলের জন্য।
এই দৃশ্য শুধু শহরের বাণিজ্যিক এলাকাতেই নয় সারা হবিগঞ্জ শহর জুড়েই বিরাজমান। এই বেপরোয়া মোটরসাইকেলের জন্য রাস্তায় চলাফেরা করতে গিয়ে অনেক সময় পথচারী আর মোটর সাইকেল চালকদের বাকবিতন্ডা লক্ষ করা যায়। নামে বেনামে মোটর সাইকেল কিনে উঠতি বয়সের ছেলেরা বেপরোয়া হয়ে উঠেছে। নিয়ম নীতির তোয়াক্কা না করে চালাচ্ছে বাইক, যার কারণে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা। দিনদিন এর গতি বৃদ্ধি পাচ্ছে। এদের নিয়ন্ত্রনে করারও কেউ নেই। মোটরবাইক চালকরা বেপরোয়া ভাবে চলাফেরা করছে হবিগঞ্জ শহরে। নেই বাইক চালানোর কোন নিয়মনীতি। অনেক বাইকের নেই কোন বৈধ কাগজ। মোটর সাইকেল বিক্রি হচ্ছে অহরহ। ট্রাফিক পুলিশ কিছু অবৈধ বাইক ওয়ালাকে ধরলেও আড়ালে রয়ে যায় বেশির ভাগ অবৈধ মোটর সাইকেল। ধীরে ধীরে বাড়তে শুরু করেছে এই অবৈধ মটর সাইকেলের সংখ্যা।
এভাবে প্রতিনিয়ত অবৈধ মোটরসাইকেল বাড়তে থাকলে এবং নীয়ম নীতির তোয়ক্কা না করে চালালে দূর্ঘটনার সংখ্যা দিন দিন বাড়তে থাকবে। আর মোটর বাইক চালকদের বেপরোভাবে ড্রাইভিং এর কারণে প্রায়ই দেখা যায় এক্সিডেন্ট হয়ে অনেক তরুন মারা যেতে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com