বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমলেও জলখাবারের মূল্য কমায়নি ব্যবসায়ীরা

  • আপডেট টাইম সোমবার, ১ আগস্ট, ২০২২
  • ৩০৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ তেল, চিনিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমলেও জলখাবারের মূল্য কমায়নি ব্যবসায়ীরা। এতে করে প্রায়ই ক্রেতাদের সাথে ব্যবসায়ীদের বাকবিতন্ডার ঘটনা ঘটছে।
কিছুদিন আগে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধির সাথে সাথে সিঙ্গারা, পুরি, পরোটা আলু চপ, বেগুনি ইত্যাদি জল খাবার ৫টাকা থেকে ১০-১৫ টাকা করা হয়। কিন্তু এখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম স্থিতিশীল হলেও অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে।
গতকাল সরেজমিনে দেখা যায়, শহরের শায়েস্তানগর নজির সুপার মার্কেট এলাকা, চৌধুরী বাজার, বাণিজ্যিক এলাকা, বেবিষ্ট্যান্ড, কোর্ট স্টেশন, রাজনগর, সিনেমা হলসহ বিভিন্ন এলাকার জলখাবারের দোকানগুলোতে অতিরিক্ত দাম আদায় করা হচ্ছে। ব্যবসায়ীরা জানান, বাংলাদেশের নিয়ম অনুযায়ী জিনিসের দাম বাড়ানো হলে কমানো সম্ভব হয় না। এ অবস্থায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান সাধারণ মানুষ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com