মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

আজমিরীগঞ্জে বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষদের মাঝে সার বীজ বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ২৭ জুলাই, ২০২২
  • ৫৬৯ বা পড়া হয়েছে

শেখ আমির হামজা, আজমিরীগঞ্জ থেকে ॥ আজমিরীগঞ্জ উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উফশি আমন জাতের ধান বীজ জনপ্রতি ৫ কেজি ও ২০ কেজি সার, ১৮ শত কৃষকদের মাধ্যে বিতরণ করা হয়। গতকাল মঙ্গলবার সকাল ১১ টা উপজেলা পরিষদ মাঠে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ও নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার বনি আমীন খানের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডঃ আব্দুল মজিদ খানঁ এমপি। বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মমিনুর রহমান সজীব, সীমা রানী সরকার, মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, শিবপাশা ইউপি চেয়ারম্যান নলিউর রহমান তালুকদার, প্রেসক্লাব সভাপতি শেখ আমির হামজা, যুবলীগের আহব্বায় বাবলু রায়, শ্রমিকলীগ সভাপতি জাহিদ হাসান জীবন, ছাত্রলীগের সম্পাদক তোফাজ্জল হোসেন প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মজিদ খাঁন বলেন, আমাদের বৃহত্তর সিলেটে অকাল বন্যায় কৃষকদের ব্যপক ক্ষতি সধিত হয়েছে, জননেত্রী শেখ হাসিনা ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে খাবার ও নগদ টাকা সহ এখন আমন ধান করার জন্য সার ও বীজ বিতরণ করছেন, প্রত্যেক কৃষক তাদের জমিতে ধান চাষ করার আহবান জানান।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com