বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নির্ধারিত বরাদ্ধ শেষ হওয়ায় হবিগঞ্জের ৪টি ফিলিং ষ্টেশনে গ্যাস সরবরাহ বন্ধ ॥ সিএনজি ভাড়া ডাবল !

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৪৮২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নির্ধারিত সময়ের মধ্যে বরাদ্ধ শেষ হওয়ায় হবিগঞ্জের ৮টি ফিলিং ষ্টেশনের মধ্যে ৪টি বন্ধ হয়ে গেছে। গতকাল থেকে ওই ৪টি ষ্ট্রেশনে গ্যাস সরবরাহ বন্ধ করে দেয়া হয়। ফিলিং ষ্টেশনগুলো হচ্ছে, শায়েস্তাগঞ্জ ফিলিং ষ্টেশন, জেএস ব্রাদার্স ফিলিং ষ্টেশন, মাধবপুরের আল আমিন ফিলিং ষ্টেশন ও সুশান ফিলিং ষ্টেশন। জানা যায়, সিএনজি ফিলিং ষ্টেশনগুলোকে প্রতি মাসে কি পরিমাণ গ্যাস বিক্রি করবে তা নির্দিষ্ট পরিমাণ বরাদ্ধ দেয়া হয়। উল্লেখিত ৪টি ফিলিং ষ্টেশনে গতকাল তাদের দেয়া করাদ্ধ শেষ হয়ে গেছে। ফলে গতকাল থেকে ৩১ জুলাই পর্যন্ত ওই ৪টি ফিলিং ষ্টেশন থেকে কোন প্রকার গাড়িতে গ্যাস দেয়া হবে না। তবে ১ আগষ্ট থেকে পুনরায় যানবাহনে গ্যাস সরবরাহ করা হবে।
এদিকে গ্যাস না পেয়ে সিএনজিগুলো তেল ও এলপি গ্যাস দিয়ে চালানো হচ্ছে। ফলে ভাড়াও বৃদ্ধি পেয়েছে।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com