বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:০৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে ৪ মাদক সেবিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৬ জুলাই, ২০২২
  • ৩৭১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলায় ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৪ মাদকসেবীকে ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত মাদকসেবীরা হল, সিংহগ্রামের মৃত শামসুদ্দিন তালুকদারের পুত্র শহিদ মিয়া, পশ্চিম বুল্লা গ্রামের মৃত ইদ্রিছ আলীর পুত্র হান্নান মিয়া, মধ্য সিংহগ্রামের মৃত খতিব হোসেনের পুত্র পুত্র মোঃ শাহরুক মিয়া ও পশ্চিম বুল্লার মৃত কাঙ্গাল মিয়ার পুত্র মোঃ জব্বার মিয়া (৩২)। মাদকসেবীদের গাঁজা সেবন করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৯ (১) গ ধারা লঙ্ঘনের অপরাধে একই আইনের ৩৬ (১) এর সারণি ২১ অনুযায়ী প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও প্রত্যেককে একশত পঁচিশ টাকা করে পাঁচশত টাকা জরিমানা অনাদায়ে তিন দিনের বিনাশ্রম কারাদন্ডে দণ্ডিত করা হয়। এ সময় প্রায় ২৫০ গ্রাম গাঁজা ও মাদক সেবনের যন্ত্রপাতি জব্দ করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দিন। গতকাল সোমবার উপজেলার বুল্লাবাজার সংলগ্ন শহীদ মিয়ার বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও হবিগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক রফিকুল ইসলামসহ কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com