বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লাখাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ১৫

  • আপডেট টাইম সোমবার, ২১ জুলাই, ২০১৪
  • ৪৮৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার সুবিদপুর গ্রামে মেয়ে সংক্রান্ত বিরোধের জের ধরে দুইপক্ষের সংঘর্ষে ১৫ জন আহত হয়েছে। গুরুতর আহতবস্থায় আয়াত আলী (৪০), জহির মিয়া (৪৫), ফারুক মিয়া (৪০) ও সাবেল মিয়া (১৩) কে হবিগঞ্জ সদর ও বাকীদের লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে। গতকাল রবিবার সকাল ৮টায় এ ঘটনা ঘটে। জানা যায, সম্প্রতি ওই গ্রামের আবিদুল মিয়ার কিশোরী কন্যা মারজিনা আক্তার (১৮) কে একই গ্রামের আনর মিয়ার পুত্র রুবেল মিয়া (২২) ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি ধামাচাপা দিতে এলাকার কিছু লোক তৎপর হয়ে উঠে। এ ঘটনায় থানায় মামলা হলে দুর্বৃত্তরা আপোষে মিমাংসার প্রস্তাব দেয়। এ নিয়ে উভয়পক্ষে কথাকাটাকাটি হলে গতকাল রবিবার উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়ালে উল্লেখিতরা আহত হয়। এ ঘটনায় এলাকায় তোলপাড় চলছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com