বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে ১৯ ভূমি-গৃহহীন পরিবার পেল নতুন বাড়ি

  • আপডেট টাইম শুক্রবার, ২২ জুলাই, ২০২২
  • ৩৫৩ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ না ছিল স্থায়ী ঠিকানা, না ছিল থাকার মতো ঘর। কারো ঘর থাকলেও ছিল জীর্ণ কুটিরে কষ্টের দিন-রাত্রি যাপন। এখন আর সেই জীর্ণ কুটিরে দুর্ভোগ পোহাতে হবে না গৃহহীন মানুষগুলোর। শুধু ঘর নয়, নিজের নামে ২ শতক জমির মালিকানাও পেয়েছেন তারা। পূরণ হয়েছে স্বপ্ন। মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের ১৭ টি এবং বাঘাসুরা ইউনিয়নের ২টি ভূমিহীন ও গৃহহীন পরিবার স্বপ্নের বাড়িতে উঠেছে। উপকারভোগীদের সাথে কথা বলে জানা যায়, যারা ঘর পেয়েছেন তারা জীবন সংগ্রামে অসহায় ও মানবেতর দিন যাপন করতেন। প্রধানমন্ত্রীর উপহার এসব বাড়ি পেয়ে দূর্বীষহ জীবনের ইতি টেনে নতুন জীবনের শুরু হয়েছে। কল্পনাও করেননি এরকম রঙিন টিনের পাকা ঘর পাবেন। যেখানে জীবন কেটেছে অন্য বাড়ির বারান্দায় কিংবা মেঝেতে। আজ উঠেছেন নিজের পাকা ঘরে। আকাশ কুসুম কল্পনার বাস্তবায়ন ঘটেছে তাদের। ঘর পেয়ে নিজেদের মতো সাজিয়ে নিচ্ছেন এসব ঘর। নতুন বাড়িতে অনেকেই গরু-ছাগল, হাঁস-মুরগি, সবজি চাষ করে সুন্দর জীবনের স্বপ্ন বুনছেন তারা। উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া গ্রামে আশ্রয়নের ঘর পাওয়া প্রতিবন্ধী মাসুক মিয়া জানান, ‘খুব কষ্টে ছিলাম ভাই। নিজের কোন ঘর ছিলো না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতো সুন্দর ঘর দিবে, কখনো কল্পনাও করিনাই। একই কথা বলেন, জীবন পাল, সাবিনা বেগম ও সুলেমান মিয়া। তারা বলেন, সরকার ইউএনও স্যারের মাধ্যমে ঘর কইরা দিছে। ঘরের সঙ্গে টয়লেট, টিউবওয়েল ও কারেন্ট দিয়েছে। এরকম পাকা ঘর পামু কখনো স্বপ্নেও ভাবিনি। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই প্রধানমন্ত্রীকে। উপজেলা প্রশাসন সূত্র জানায়, মাধবপুর উপজেলায় তৃতীয় পর্যায় এই ১৯ টি গৃহহীন-ভূমিহীন পরিবার পেয়েছেন সুদৃশ্য পাকা ঘর। এসব উপকারভোগীদের ঘর আজ বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা হলরুমে আনুষ্ঠানিক ভাবে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে জমির দলিল ও ঘর বুঝিয়ে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) দ্বিজেন বুনার্জি। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর সভাপতিত্বে উক্ত সবার আরও বক্তব্য রাখেন পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ ইশতিয়াক আল মামুন, কৃষি কর্মকর্তা আল মামুন, মাধবপুর প্রেসক্লাবের সভাপতি অলিদ মিয়া প্রমুখ। একই দিন দুপুরে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বরুড়া আশ্রয়ন মাঠে চৌমুহনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আনন্দ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন, মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈন, সহকারী কমিশনার (ভুমি) আলাউদ্দিন, তহিশলদার কুতুব উদ্দিন, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি আজহার উদ্দিন ভূইয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক তাহের উদ্দিন আহম্মদ, ছাত্রলীগের সাধারন সম্পাদক কামরুল হাসান ফরহাদ, আক্তার হোসেন মেম্বার, বকুল মেম্বার প্রমুখ। এসব উপকারভোগীদের জন্য নির্মিত আবাসন স্থাপনায় রয়েছে মানসম্মত টয়লেট, জানালা, দু’কক্ষ বিশিষ্ট থাকার কক্ষ, রান্না ঘর, নিরাপদ পানির ব্যবস্থা, বৈদ্যুতিক ব্যবস্থা আর সুন্দর বারান্দা। সবুজ শ্যামল পরিবেশে বাড়িগুলো করা হয়েছে বসবাসের নিরাপদ ঠিকানা। প্রতিবন্ধী, ভিক্ষুক ও আশ্রয়হীন ও দুর্ভোগ পোহানো মানুষগুলো উঠেছেন প্রধানমন্ত্রীর দেওয়া এসব স্বপ্নের বাড়িতে। মাধবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন বলেন, উপজেলায় তৃতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর মুজিববর্ষে উপহার হিসেবে ১৯টি ভূমিহীন ও গৃহহীন পরিবার ঘর পাচ্ছেন। তৃতীয় ধাপে এসব গৃহহীনকে মালিকানা হস্তান্তর করে বাড়িতে উঠিয়ে দেওয়ার সমস্ত কাজ সম্পন্ন করেছি। এটা প্রধানমন্ত্রীর অসহায় গৃহহীনদের জন্য উপহার। স্থান নির্বাচনের ক্ষেত্রে মানুষের মৌলিক চাহিদা ও কর্মসংস্থানের বিষয়কে অগ্রাধিকার দেওয়া হয়েছে। আমরা চেষ্টা করেছি, প্রধানমন্ত্রীর আশ্রয়ন প্রকল্পের আওতায় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ভালো থাকার নিশ্চয়তা তৈরি করতে। এজন্য সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদেরও স্থায়ী নিরাপদ ঠিকানা তৈরি করে দেওয়া হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com