শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

৬ষ্ঠ বারের মতো শ্রেষ্ঠ ওসি হলেন মাধবপুরের আব্দুর রাজ্জাক

  • আপডেট টাইম সোমবার, ১৮ জুলাই, ২০২২
  • ৩৫৯ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ ৬ষ্ঠ বারের মত হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) মনোনীত হয়েছেন মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রাজ্জাক।
শনিবার (১৬ জুলাই ) দুপুর ১২ টায় হবিগঞ্জ জেলা পুলিশের কল্যাণ সভা শেষে হবিগঞ্জ পুলিশ সুপার এস এম মুরাদ আলী কাছ থেকে তিনি টেস্ট সম্মাননা ক্রেষ্ট উপহার ও স্বীকৃতির সনদ গ্রহণ করেন।
মুহাম্মদ আব্দুর রাজ্জাক মাধবপুর থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর হইতে বিপুল পরিমাণ মাদকদ্রব্য, ইয়াবা, মদ, ওয়ারেন্ট তামিলকারী ও দাপ্তরিক কর্মকাণ্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সাফল্যতাসহ বিভিন্ন কার্যক্রম সুষ্টু, সুন্দর, নির্ভুল ও সুচারুরূপে পালন করেন। তাই জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকতাদের সার্বিক বিবেচনায় তিনি ফের জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত হন।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুর রাজ্জাক বলেন, আমি সরকারি নির্দেশনা মেনে সকল দায়িত্ব পালন করে চলছি। সেই সাথে এলাকার শান্তি শৃংখলার যেন অবনতি না ঘটে সে ব্যাপারে বিভিন্ন কৌশল অবলম্বন করে থাকি। তিনি আরো বলেন, এই পুরস্কার প্রাপ্তিতে সকল কাজে সার্বিক সহযোগিতা ও দিক নির্দেশনা প্রদান করার জন্য মাধবপুর-চুনারুঘাটের (সার্কেল) স্যারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই পুরস্কার টিম মাধবপুরের সকল সদস্যদের সততা, নিষ্ঠা ও কর্মতৎপরতার ফসল, তিনি মাধবপুরবাসীকে পাশে থাকার জন্য ধন্যবাদ জানান। উল্লেখ্য, ওসি মোহাম্মদ আব্দুর রাজ্জাক মাধবপুরে যোগদানের পর হইতে মাদক ব্যবসায়ী, বিভিন্ন মামলার আসামিদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান পরিচালনার মাধ্যমে সকল মহলে প্রশংসিত হন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com