বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে রাজমিস্ত্রি মুকসুদ মিয়ার খুনের ঘটনায় মামলা

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৬০৮ বা পড়া হয়েছে

আবুল হোসেন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুরে স্কুল পড়–য়া মেয়েকে উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় পিতাকে খুনের ঘটনায় মামলা হয়েছে। নিহত রাজমিস্ত্রী মুকসুদ মিয়ার স্ত্রী মাহমুদা বেগম বাদি হয়ে ফুরুককে প্রধান আসামী করে ৩ জনের নাম উল্লেখ করে থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মাধবপুর উপজেলার শাহজাহানপুর ইউনিয়নের বনগাঁওয়ের রাজমিস্ত্রী মুকসুদ মিয়ার মেয়ে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রী গত শুক্রবার বিকেলে পাশের বাড়ির একটি টিউবওয়েল থেকে পানি আনতে গেলে একই গ্রামের ৩ সন্তানের জনক ফুরুক মিয়া তাকে উত্ত্যক্ত করে। এ ঘটনাটি স্কুল ছাত্রী তার পরিবারকে জানালে সন্ধ্যায় বাবা মুকসুদ মিয়া বিষয়টি ফুরুকের পরিবারকে জানান। এতে ফুরুক ক্ষিপ্ত হয়ে ইফতারের জন্য অপেক্ষারত মুকসুদের উপর অতর্কিত লাঠি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আত্মীয় স্বজনরা মুমূর্ষ অবস্থায় মুকসুদকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন। তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল্লাহ পিপিএম রাতেই ওই গ্রামে অভিযান চালিয়ে ঘাতক ফুরুককে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com