বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

বৃটেনের “ইসলাম সত্যিকার কি বলে” লিফলেট এর আনুষ্ঠানিক উদ্বোধন

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৫২৮ বা পড়া হয়েছে

বদরুল মনসুর, ইংল্যান্ড কার্ডিফ থেকে ॥ ইংল্যান্ড এর কার্ডিফ প্রিভেন্ট স্টেই কওয়াল্ডার গ্র“পের উদ্যোগে “কাউন্টার ন্যারেটিভ লিফলেট” ইসলাম সত্যিকার কি বলে’ অতি সম্প্রতি বৃটেনের কার্ডিফের IMG-20140717-WA0044ঐতিহ্যবাহী ওয়েলস এসেম্বলীতে বিভিন্ন মসজিদের ইমাম, খতীব, ইসলামিক স্কলার, এসেম্বলী মেম্বার, কাউন্সিলার, পুলিশ কমিশনার, কমিউনিটি নেতৃবৃন্দ, শিক্ষক ও স্কুলের ছাত্র-ছাত্রীদের স্বতস্ফুর্ত অংশগ্রহণে অফিসিয়ালী লিফলেট বিতরনের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
স্টেইক ওয়াল্ডার গ্র“পের কো-চেয়ারম্যান জাসমিন চৌধুরী ও কো চেয়ারম্যান বারি ফিলিপস এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ওয়েলস এসেম্বলী মিনিষ্টার মার্ক ডের্ক ফর্ড।
অনুষ্ঠানে সাউথ ওয়েলস পুলিশ কমিশনার রাইট অনারেবল অ্যালেন মাইকেল। এসেম্বলী মেম্বার জেনি রাথবল, মুসলিম কাউন্সিল অফ ওয়েলসের জেনারেল সেক্রেটারী সেলিম কিদ ওয়াই, কার্ডিপ কাউন্টি কাউন্সিলার দিলওয়ার আলী, কার্ডিফ শাহজালাল মসজিদ কমিটির চেয়ারম্যান আলী আকবর, শাহজালাল মসজিদ কমিটি সেক্রেটারী সাংবাদিক মকিস মনসুর আহমদ, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ, হোম অফিসের প্রিভেন্ট কো অর্ডিনেটর কার্ল ডেভিস, এসেম্বলী মেম্বার জুলি মর্গান, কাউন্সিলর সেসিলা লাভ, কাউন্সিলর আইওলা গর্ডন, মুফতি মোঃ বিলাল, শায়েখ মোহাম্মদ, এডঃ আলী আহমদসহ অন্যান্য বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।
কাউন্টার ন্যারেটিভ লিফলেট ইসলাম সত্যিকার কি বলে ওয়েলসের বিভিন্ন মসজিদ, স্কুল কলেজ কমিউনিটি সেন্টার এ বিনামূল্যে বিতরণ করা হবে যাহা ইসলাম সম্পর্কে মানুষের সঠিক স্বচ্ছ ধারনা ও কমিউনিটির সার্বিক উন্নয়ন এবং পরস্পর ভালোবাসার সেতুবন্ধনে প্রেরনা যোগাবে বলে কো-চেয়ারম্যান জাসমিন চৌধুরীসহ উদ্যোক্তারা জানিয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com