শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে সাংবাদিক আলাউদ্দিন আল রনি’র মায়ের দাফন সম্পন্ন ॥ বিভিন্ন মহলের শোক

  • আপডেট টাইম শুক্রবার, ৮ জুলাই, ২০২২
  • ৩০৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যায়যায় দিন পত্রিকার প্রতিনিধি আলাউদ্দিন আল রনি’র মায়ের দাফন সর্ম্পূণ হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় মফিজউদ্দিন মাষ্টার মার্কেট মাঠে জানাযার নামায শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযার নামাযে জনপ্রতিনিধি, সরকারি ও বেসরকারি বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধিসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ গ্রহন করেন। তিনি বুধবার রাত সোয়া ১০টায় একটি প্রাইভেট হাসপাতালে হৃদক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। এদিকে মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি আলাউদ্দিন আল রনির মাতার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সায়হাম গ্রুপের চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য আলহাজ¦ সৈয়দ মোঃ ফয়সল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সমবায় বিষয়ক সম্পাদক, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র আলহাজ¦ জিকে গউছ, মাধবপুর উপজেলা চেয়ারম্যান আলহাজ¦ সৈয়দ মোঃ শাহজাহান, পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ ইশতিয়াক মামুন, চৌমুহনী ইউ/পি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও আন্দিউড়া ইউ/পি চেয়ারম্যান আলহাজ¦ আতিকুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামাল, সাধারণ সম্পাদক হামিদুর রহমান হামদু, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, প্রাইম ব্যাংক মাধবপুর শাখার ব্যবস্থাপক ইকবাল হোসেন, পূবালী ব্যাংক’র ব্যবস্থাপক রোটারিয়ান মোঃ নোমান মিয়া, পৌর বিএনপির সহ-সভাপতি মাসুক রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, সাংগঠনিক সম্পাদক হাজী ফিরোজ মিয়া, প্রেসকাবের সভাপতি মোঃ অলিদ মিয়া, সাধারন সম্পাদক সাব্বির হাসান, সাবেক সভাপতি রোকনউদ্দিন লস্কর, মোঃ মহিউদ্দিন আহম্মদ, সাবেক আহবায়ক আইয়ুব খাঁন, সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, যুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক কবির খান চৌধুরী, কাউন্সিলর বাবুল হোসেন, শেখ জহিরুল ইসলাম, আবজাল পাঠান। সংবাদপত্রে প্রেরিত শোক বার্তায় নেতৃবৃন্দ শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com