সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকায় বন্যার্ত মানুষের মাঝে অনির্বাণ লাইব্রেরীর ঈদ উপহার প্রদান

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৪৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অনির্বাণ লাইব্রেরির অর্থায়নে বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকায় বন্যায় ক্ষতিগ্রস্থ অসহায় মানুষদের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মোঃ নুরুল ইসলাম। গতকাল বুধবার (৬ জুলাই) সকাল ১১টায় বানিয়াচং শাহী ঈদগাহ প্রাঙ্গণে উপজেলার ১৪টি ইউনিয়নের ৪শ’৫৫ জন নারী-পুরুষের মাঝে চাল, ডাল, লবণ, চিনি, সেমাই ও জরুরী ঔষধসহ ৮টি পণ্যের একটি প্যাকেজ তুলে দেয়া হয় বানভাসী মানুষের হাতে।
এ সময় অতিরিক্ত ডিআইজি মোঃ নুরুল ইসলাম বলেন, এ বন্যায় সিলেট বিভাগের অপুরণীয় ক্ষতিসাধন হয়েছে। বিশেষ করে সুনামগঞ্জের অবস্থা ছিল খুবই ভয়াবহ। যারা সুনামগঞ্জ এলাকায় গিয়েছেন কেবল তারাই বলতে পারবেন কেমন ছিল সেখানকার মানুষের অবস্থা। এই বিপদ মুহুর্তে বানভাসি মানুষদের কষ্ট লাঘবে বাংলাদেশ পুলিশ দিনরাত কাজ করেছে। এখনও তা অব্যাহত আছে। হবিগঞ্জ জেলার বিভিন্ন এলাকায়ও বন্যার পানিতে অনেকের ঘড়বাড়ী তলিয়ে গেছে অনেক মানুষ আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় শিবিরে। এইসব এলাকার বানভাসি মানুষদের পাশেও আমরা দাঁড়িয়েছি। এরই ধারাবাহিকতায় আমরা বানিয়াচং ও আজমিরীগঞ্জ এলাকার অসহায় মানুষদের জন্যও কিছু উপহার নিয়ে এসেছি। এই উপহারগুলো বানভাসী মানুষদের হাতে পৌছে দিতে পেরে খুবই ভাল লাগছে। বানিয়াচং আজমিরীগঞ্জ এলাকায় আইন শৃংখলাসহ যেকোন বিষয়ে আপনারা পুলিশি সেবা গ্রহন করবেন, পুলিশ আপনাদের সেবায় সদা তৎপর রয়েছে। পরে আজমিরীগঞ্জ উপজেলার বন্যার্তদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়।
এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) পলাশ রঞ্জন দে, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন, ইন্সপেক্টর (তদন্ত) মোঃ কবির হোসেন, আজমিরীগঞ্জ থানার ওসি মোঃ মাসুক আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক হবিগঞ্জ এক্সপ্রেস পত্রিকার সম্পাদক মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও অনির্বাণ লাইব্রেরীর উপদেষ্টা মোঃ নাহিজ, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, আমির চাঁন ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম, বিশিষ্ট ব্যবসায়ী আজহারুল ইসলাম উজ্জল, বিশিষ্ট ব্যবসায়ী এখলাছুজ্জামান ভূইয়া, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ নুর উদ্দিন সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com