বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

দেশের শান্তির জন্য সকল মহলকে আত্মত্যাগ করতে হবে

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৪৯২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও ২০ দলীয় জোটের নেতা আলহাজ্ব মোঃ আতিকুর রহমান আতিক বলেছেন, ইসলাম শান্তির ধর্ম। আর পবিত্র রমজানের সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি লাভ করা যায়। তাই দেশের শান্তির জন্য সকল মহলকে আত্মত্যাগ করার আহবান জানান। গতকাল শনিবার হবিগঞ্জ শহরের দিশারী কেজি এন্ড জুনিয়র স্কুলের ইফতার মাহফিলে প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি ফিলিস্তিনী নিরীহ মুসমানদের উপর ইসরাইলীদের হামলায় প্রাণহানীর ঘটনায় তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে বন্ধ করার জন্য জাতিসংঘের হস্তক্ষেপ কামনা করেন। দিশারী কেজি এন্ড জুনিয়ন স্কুলের অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী’র সভাপতিত্বে এবং শিক্ষক আফজাল সামীর পরিচালনায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন জেলা বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক ইসলাম তরফদার তনু, এডভোকেট মিজানুর রহমান চৌধুরী, জহিরুল হক সেলিম, জেলা জাপা নেতা আবু বক্কর খাঁন, তুহিন চৌধুরী, দন্ত চিকিৎসক বিশ্বজিৎ আচার্য্য, জাপা নেতা সৈয়দ আখলাক উদ্দিন মুনসুর, নুরুল হুদা ফারুক, স্বপন মেম্বার, মুখলিছুর রহমান, লিটন, ফকির হুমায়ুন কবির, আবুল খায়ের, মুহিব আল হাসান প্রমুখ। জাপা নেতা আতিকুর আতিক আরো বলেন, মহান আল্লাহ তালা আমাকে অনেক কিছুই দিয়েছেন। আমার কোন কিছুই অভাব নেই। আমি সাধারণ জনগণের কল্যানের রাজনীতি করি। তাই হবিগঞ্জ লাখাই মানুষের কল্যানে কাজ করে যাচ্ছি। রাজনীতির মাধ্যমে হবিগঞ্জ সদর লাখাই মাটি ও মানুষ ভাগ্যে পরিবর্তন করাই আমার কাম্য। অনুষ্ঠানে দিশারী কেজি এন্ড জুনিয়র স্কুলের পক্ষ থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দকে ক্রেস্ট প্রদান করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com