সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৬:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লস্করপুর এলাকায় আবারো খোয়াই নদীর বাঁধে ভাঙ্গন খোয়াই নদীর ভাঙ্গা বাঁধ পরিদর্শন করেছেন হুইপ ॥ বিএনপির রাজনীতি করে জনগণের জন্য-জি কে গউছ শায়েস্তাগঞ্জে পুকুরে শুঁটকি ব্যবসায়ীর ভাসমান লাশ উদ্ধার হবিগঞ্জে পুলিশ কর্মকর্তা ও আনসার কমান্ডার পরিচয়ে এক যুবকের প্রতারণা পুলিশ সুপার বরাবরে অভিযোগ নবীগঞ্জে আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত মাধবপুরে আউশে ফলন ভালো দামে সর্বনাশ ॥ ধান চাষে মুখ ফিরাচ্ছেন কৃষক সততা-স্বচ্ছতার সাথে মানুষের কাজ করে যাচ্ছি-সৈয়দ ফয়সল এমপি বাহুবলে চাঁদা আদায়কে কেন্দ্র করে সড়ক অবরোধ ॥ যান চলাচল বন্ধ হবিগঞ্জ পৌরসভার কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক আশরাফুর রহমান উজ্জ্বলপুর বিদ্যালয়ে শ্রেণিকক্ষ সংকট দুই কক্ষে ৫৭ শিক্ষার্থীর পাঠদান কার্যক্রম

ঈদ উপলক্ষে পথশিশুদের পাশে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০২২
  • ৩৪৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে এবার পথশিশুদের পাশে দাড়িয়েছে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই। ঈদ উপলক্ষে রোটারি ক্লাব হবিগঞ্জ খোয়াই এর উদ্যোগে পথ শিশুদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। গতকাল দুপুরে শহরের বিভিন্ন এলাকার পথ শিশুদের মধ্যে এ উপহার বিতরণ করা হয়। উপহার বিতরণ কার্যক্রমে অংশ নেন প্রেসিডেন্ট রোটারিয়ান শাহ জুবায়ের আহমেদ, সেক্রেটারি পিপি সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল, সিপি ডাক্তার এস এস আল আমিন সুমন, আইপিপি রোটারিয়ান মোঃ আনোয়ার হোসেন, পিপি রোটারিয়ান মোঃ শফিউল আজম, প্রেসিডেন্ট ইলেক্ট রোটারিয়ান সৈয়দ আলী আফজাল, প্রেসিডেন্ট নমিনি রোটারিয়ান আজিজুর রহমান, আরসিসি রোটারিয়ান মোঃ হাবিবুর রহমান মুরাদ, চেয়ার দি রোটারি ফাউন্ডেশন রোটারিয়ান মোঃ কামরুজ জামান সোহাদ, রোটারিয়ান এস এম আব্দুল মান্নান, রোটারিয়ান লিটন আহমেদ, প্রোগ্রাম চেয়ারম্যান রোটারিয়ান মোঃ আবজালুর রহমান সহ বেশ কয়েকজন রোটারেক্ট বৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন রাজিউর রহমান চৌধুরী রবিন, আরমান হুসেন ইমন, আইজেন নিহান শাহনুর শাহ, জয়নাল আবেদিন ও সেতু প্রমুখ। উল্লেখ্য, রোটারি ক্লাব সব সময়ই আর্ত মানবতার সেবায় নিজেদেরকে নিয়োজিত করে রাখে। এরই ধারাবাহিকতা ইতোপূর্বে রোটারি ক্লাব অব হবিগঞ্জ খোয়াই জেলার বন্যা কবলিত লাখাই, বানিয়াচং ও আজমিরীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com