মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

নবীগঞ্জ প্রেসক্লাব সংক্রান্ত প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তির ব্যাখ্যা

  • আপডেট টাইম বুধবার, ৬ জুলাই, ২০২২
  • ২৯৭ বা পড়া হয়েছে

গত ১ লা জুন ২০২২ইং তারিখে দৈনিক হবিগঞ্জের জনতার এক্সপ্রেস ও দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকায় নবীগঞ্জ প্রেসক্লাবের কার্যকরি কমিটির সভায় ৬ সদস্যকে অব্যাহতি প্রদান শিরোনামে প্রেস বিজ্ঞপ্তিটি আমাদের দৃষ্টি গোচর হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে ক্লাবের সভায় সর্ব সম্মতিক্রমে প্রেসক্লাবের গঠনতন্ত্রের বিভিন্ন ধারা উপ-ধারা লংঘনের দায়ে ৬ সদস্যকে অব্যাহতি প্রদান করা হয়। মূলত গত ১৮ মে ২০২২ইং বুধবার প্রেসক্লাবের কার্যকরি কমিটির এক সভা অনুষ্টিত হয়। সভায় কোনো চূড়ান্ত সিদ্বান্ত ছাড়াই ওই দিনের সভা মূলতবি করে পুনরায় ২৮ মে পরবর্তী সভার সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু পরে ওই তারিখে আর কোনো সভা করা হয়নি। ১৮ মে’র সভায় কার্যকরি কমিটির ১৩ জন সদস্যের মধ্যে ১২ জন সদস্য উপস্থিত ছিলেন। আমরা নিম্ন স্বাক্ষরকারীগণ সভায় উপস্থিত ছিলাম। সভার শুরুতেই কোন আলোচনা করার আগেই সভার রেজুলেশন খাতায় সকলের উপস্থিতির স্বাক্ষর নেওয়া হয়। সংগঠনের গঠনতন্ত্র মোতাবেক কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্বান্ত নিতে হলে দুই-তৃতীয়াংশ অর্থাৎ ১৩ জনের মধ্যে কমপক্ষে ৯ জন সদস্যের মতামতের ভিত্তিতে গৃহীত হয়। কিন্তু ১৮ মের সভায় উপস্থিত ১২ জনের মধ্যে আমরা ৪ জনের মতামত না নিয়ে পরে আর কোন সভা না করেই কোন রকম চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়া ক্লাবের সভাপতিসহ আমাদেরকে অবহিত না করে ৪ জনের মতামত ছাড়া গঠনতন্ত্র পরিপন্থী মন গড়া সিদ্ধান্ত দিয়ে প্রেসক্লাবের ৬ সদস্যকে অব্যাহতি দেখিয়ে পত্রিকায় প্রেস বিজ্ঞপ্তি প্রেরণ করা হয়। যা গঠনতন্ত্র পরিপন্থী ও হাস্যকর বটে এবং ইহা সঠিক বলে আমরা মনে করিনা। তাই আমরা প্রকাশিত উক্ত প্রেস বিজ্ঞপ্তির সাথে দ্বিমত পোষণ করে এর প্রতিবাদ জানাচ্ছি। ফখরুলআহসান চৌধুরী
নির্বাহিসদস্য
সলিলবরণ দাশ
নির্বাহিসদস্য
তৌহিদ চৌধুরী
যুগ্ম সাধারণ সম্পাদক
নবীগঞ্জ প্রেসক্লাব, হবিগঞ্জ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com