শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

সাধুর বাজার সিএনজি মালিক সমিতির ইফতার মাহফিল

  • আপডেট টাইম রবিবার, ২০ জুলাই, ২০১৪
  • ৪৭৮ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ সদর উপজেলার সাধুর বাজারে অটোরিকশা সিএনজি শ্রমিক ইউনিয়ন সাধুর বাজার অঞ্চলিক কমিটির উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সাধুর বাজারে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় ইকবাল মিয়ার সভাপতিত্বে ও সামছুল হকের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন-হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির আহ্বায়ক ও হবিগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি মোঃ মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, রাজিউরা ইউপি চেয়ারম্যান আবুল কালাম বাবুল। হবিগঞ্জ সিএনজি মালিক সমিতির সদস্য সচিব মোঃ রফিকুল ইসলাম। হবিগঞ্জ পৌরসভার কাউন্সিল ও বিএনপি নেতা আবুল হাসিম। উপস্থিত ছিলেন, সাহাব উদ্দিন, স্বপন মিয়া, জুয়েল মিয়া, মুখলিছ মিয়া, আবুল খায়ের, কাজল মেম্বার, ময়না মিয়া, লুৎফুর রহমান, জহুর আলী, বারিক মিয়া, কালাম মিয়া, শিবলু মিয়া প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন, সাধুর বাজার এলাকাসহ জেলার যে কোন স্থানে সিএনজি মালিক ও শ্রমিক সমিতির পাশে থেকে তাদেরকে সহযোগিতা করা হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com