বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে সাড়ে ৩ লাখ টাকার চোরাই গাছ আটক

  • আপডেট টাইম শনিবার, ১৯ জুলাই, ২০১৪
  • ৪৮৬ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে সাড়ে ৩ লাখ টাকার চোরাই গাছ আটক করেছে বিজিবি। গতকাল শুক্রবার চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নের গাজীনগর গ্রামে অভিযান চালিয়ে মুল্যবান চামলসহ বিভিন্ন প্রজাতির ৮০ সিএফটি বৃক্ষ আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বাল্লা বিজিবি’র সুবেদার সামসুজ্জাহিরের নেতৃত্বে একদল জোয়ান ওই কাঠ আটক করে। আটক গাছের স্থানীয় মুল্য প্রায় সাড়ে ৩ লাখ টাকা। এগুলো চুনারুঘাট টহল অফিসে জমা রাখা হয়েছে। বিজিবি জানায়, সকালে বিজিবি জোয়ানরা গাজীনগর গ্রামের ছানু মিয়া ও এর আশ-পাশের কয়েকটি বাড়ীতে অভিযান পরিচালনা করে রেমা সংরক্ষিত বন থেকে চুরি করে নিয়ে আসা গাছ আটক করে। বিজিবি’র উপস্থিতি টের পেয়ে গাছ পাচারকারীরা পালিয়ে যায়। স্থানীয়রা জানান, ওই এলাকার এনজিও ‘আইপ্যাক’র সহ ব্যবস্থাপনা কমিটির এক প্রভাবশালী সদস্যের সেল্টারে থেকে চোরেরা রেমা, কালেঙ্গাসহ অন্যান্য বন থেকে প্রতিনিয়ত গাছ চুরি করে পাচার করছে। ব্যবস্থাপনা কমিটির ওই সদস্যের ভয়ে বন বিভাগের লোকজন কোনঠাসা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com