বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

লালচান্দ ফিনলে চা বাগানে আকস্মিক বিদ্যুৎ বিচ্ছিন্ন ॥ বিক্ষোভের মুখে পুনরায় সংযোগ

  • আপডেট টাইম বুধবার, ২৯ জুন, ২০২২
  • ৩৩৩ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ চুনারুঘাট উপজেলার লালচান্দ ফিনলে চা বাগানে আকস্মিক বিদ্যুত বিচ্ছিন্নের কারণে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি সাধন হয়েছে। এ ঘটনায় চা শ্রমিকরা বিক্ষোভ করেছে। গত সোমবার দুপুরে আকস্মিক শায়েস্তাগঞ্জ পল্লী বিদ্যুতের কর্মকর্তা-কর্মচারী বাগানে গিয়ে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে। এতে তাদের ১৫ লাখ টাকার চা পাতা ক্ষতি হয়। তবে পল্লী বিদ্যুত অফিস থেকে জানানো হয় বিল পরিশোধ না করায় সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
বাগানের ম্যানেজার তোফাজ্জল হোসেন জানান, চলতি মাসের ২৯ তারিখ পর্যন্ত বিদ্যুত বিল পরিশোধের শেষ তারিখ ছিলো। কিন্তু নোটিশ ছাড়াই সময় শেষ হওয়ার আগেই গত ২৭ জুন তারা চা বাগানের বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন করে। এতে করে বাগানের প্রায় ১৫ লক্ষ টাকার চা পাতাসহ অন্যান্য ক্ষতি হয়। এতে শ্রমিকরা বিক্ষুব্দ হয়ে উঠলে ৬ ঘণ্টা পর পুনরায় বিদ্যুত সংযোগ প্রদান করা হয়। এরকম একাধিক অভিযোগ রয়েছে পল্লী বিদ্যুতের বিরুদ্ধে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com