বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জের বন্যার্ত পরিবারের মধ্যে যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা’র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ অব্যাহত

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জুন, ২০২২
  • ৪০৪ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বন্যায় ক্ষতিগস্ত পরিবারের মধ্যে যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা’র পক্ষ থেকে ত্রান সামগ্রী বিতরণ আব্যহত রয়েছে। এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার হবিগঞ্জ জেলা ছাত্রদলের সদস্য ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের অন্যতম যুগ্ম আহ্বায়ক তৌহিদ চৌধুরী এর সার্বিক তত্ত্বাবধানে, উপজেলার ১ নং (পশ্চিম) বড় ভাকৈর ইউনিয়নের কয়েকটি ওয়ার্ডের বন্যাকবলিত এলাকার কয়েক-শতাধিক পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এতে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ বিএনপির অন্যতম যুগ্ম আহ্বায়ক শিহাব আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের আহ্বায়ক ছায়াদ আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম চৌধুরী, ১নং বড় ভাকৈর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি, জয়নাল আবেদীন (মেম্বার) সাবেক আহ্বায়ক মান্নান মুন্সি, বর্তমান সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক রিপন দাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মুনসুর আলী, সাংগঠনিক সম্পাদক হিফজুর রহমান, সহ সাধারণ সম্পাদক শোয়েব তালুকদার সহ ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ।
ত্রাণ বিতরণ কালে প্রধান অথিতি, শিহাব আহমেদ চৌধুরী বলেন, বিএনপি গণমানুষের দল, তাই দেশের মানুষের যে কোনো দুর্যোগের সময় দলটি মানুষের পাশে থেকে তাদের সহযোগিতা করে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া হাসপাতালে থেকেও দেশের বন্যা কবলিত এলাকার মানুষের জন্য ভাবেন। তাই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে নবীগঞ্জের কৃতি সন্তান যুক্তরাজ্য বিএনপি নেতা তানহা চৌধুরী তালহা বিএনপি অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে অতীতেও বন্যা, করোনা ক্রাইসিস সহ সকল দূর্যোগে আপনাদের পাশে ছিল, বর্তমানও আছে ভবিষ্যতে ও থাকবে ইনশাআল্লাহ্।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com