বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১০:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

হবিগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে এনএসআই

  • আপডেট টাইম সোমবার, ২৭ জুন, ২০২২
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই)। এনএসআই’র পক্ষ থেকে হবিগঞ্জ জেলা এনএসআই গতকাল রবিবার দিনভর বানিয়াচং উপজেলার মুরাদপুর ইউনিয়ন এবং আজমিরীগঞ্জের জলসুখা ও বদলপুর ইউনিয়নের বন্যা দুর্গত এলাকায় বাড়ি বাড়ি গিয়ে ৫২০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করে। প্রত্যেক পরিবারের মাঝে ১ হাজার ৭শ’ টাকা মূল্যের ত্রাণ সামগ্রীর প্যাকেট তুলে দেন এনএসআই হবিগঞ্জ এর উপ-পরিচালক, সহকারী পরিচালকসহ অতিথিবৃন্দ। ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিড়া, বিস্কুট, চানাচুর, ঔষধ, খাবার স্যালাইন, খেজুর, পানি, লবণ ও চিনি। একদিনে প্রায় ১০ লাখ টাকার খাদ্য সামগ্রী বিতরণ করেছে এনএসআই। বিতরণকালে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা সালেহা সুমী ও বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ। এছাড়া এনএসআই’র অন্যান্য কর্মকর্তা/কর্মচারীবৃন্দসহ, পুলিশ, সাংবাদিক ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে বন্যার শুরু থেকে পানিবন্দিদের উদ্ধার অভিযানসহ সারা দেশে বন্যাদুর্গত মানুষের সাহায্যার্থে কাজ করছে এনএসআই। ভবিষ্যতেও দেশের এ ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের সময় তাদের এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com