শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
খোয়াই নদীর চরহামুয়া ও রাধাপুরে ভাঙ্গন কয়েক গ্রাম প্লাবিত ॥ ব্যাপক ক্ষতি এমপি ফয়সলের প্রচেষ্টায় ১০০ শয্যায় উন্নীত হচ্ছে মাধবপুর স্বাস্থ্য কমপ্লেক্স হবিগঞ্জে দৈনিক “রূপান্তর সময়” এর ডিকারেশন অনুমোদন লাভ নবীগঞ্জের দাউদপুরে সংঘর্ষ অর্ধ শতাধিক আহত হবিগঞ্জ পিডিবি অফিসে বিদ্যুৎস্পৃষ্টে ৪ শ্রমিক আহত ॥ ঢাকায় প্রেরণ হবিগঞ্জ সদরে মাদক-জুয়ার বিরুদ্ধে অভিযান ॥ গ্রেপ্তার ৭ চুনারুঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ দখলদারের কবল থেকে ৯ বছর পর সরকারি রাস্তা উদ্ধার মাধবপুরে সমবায় সমিতির বৃক্ষরোপণ চুনারুঘাটের গাজীপুর ইউনিয়নে স্বাধীনতার পাঁচ দশকে ও খোয়াই নদীতে সেতু নেই মাধবপুরে অবৈধ চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ ॥ পুড়িয়ে ধ্বংস

বন্যা দূর্গত মানুষের মাঝে খাদ্য সামগ্রী চিকিৎসা সেবা দিচ্ছে কমিউনিস্ট পার্টি

  • আপডেট টাইম রবিবার, ২৬ জুন, ২০২২
  • ৩৩০ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বন্যা আক্রান্ত মানুষের মাঝে চিকিৎসা সেবা ও খাদ্য সামগ্রী বিতরণ করছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) হবিগঞ্জ জেলা কমিটি। মানবিক সহায়তা কার্যক্রম ব্যানারে গতকাল ২৫ জুন শনিবার হবিগঞ্জ সদর উপজেলার তেঘরিয়া ইউনিয়ন এর টঙ্গীরঘাট, ভাগমতপুর ও রামনগর মোল্লাবাড়ী এলাকায় শতাধিক গরিব মানুষকে চিকিৎসা সেবা, বিনামূল্যে ঔষধ ও খাদ্য সামগ্রী প্রদান করা হয়েছে। জেলা কমিটির সভাপতি কমরেড হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক পীযুষ চক্রবর্তী, গনতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নেতা জেলা বারের সিনিয়র আইনজীবী এডভোকেট মুরলীধর দাস, প্রভাষক মৃদুল কান্তি রায় কার্যক্রম পরিচালনা করেন। ফ্রি মেডিকেল ক্যাম্পে রোগী দেখেন ডাঃ সুশীল কুমার মোদক। ঔষধ বিতরন করেন ফার্মাসিস্ট রন্জন রায়। তাদের সহযোগিতা করেন অবিনাশ সরকার ও মোঃ ফরিদ মিয়া। কমিউনিস্ট পার্টির এ কর্যক্রমকে উপস্থিত থেকে সহযোগিতা ও সাধুবাদ জানান বর্তমান মেম্বার মর্তুজ আলী, বিশিষ্ট মুরুব্বী মোঃ এংরাজ মিয়া, বিধান দাশ, মোঃ রইছ উল্লাহ,মোঃ আব্দুল হাই, মোঃ ফজল করিম প্রমুখ।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com