বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বানিয়াচঙ্গে জুয়া খেলার সরঞ্জামসহ আটক ৪

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২৩ জুন, ২০২২
  • ৩৭৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বন্যার মধ্যে থেমে নেই জুয়া খেলা। প্রতিদিনই জুয়াড়িরা তাদের খেলা অব্যাহত রেখেছে। এদিকে বানিয়াচং থানা পুলিশও বন্ধ করেনি তাদের অভিযান। এর আগেও কয়েকজন জুয়াড়িকে আটক করে কারাগারে প্রেরণ করেছিলো তারা।
গত ২১ জুন গভীর রাতে ওসি মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশনায় এস,আই হুমায়ুন কবির একদল পুলিশ নিয়ে ১৫নং পৈলারকান্দি ইউনিয়নের কুমড়ী বাজারে জুয়াড়িদের ধরতে অভিযান চালান। এসময় কুমড়ি গ্রামের মৃত ধন মিয়ার পুত্র মোঃ নজরুল ইসলাম (৪০), আব্দুর রহমানের পুত্র মোঃ তোতা মিয়া (৪৫), কিশোরগঞ্জের অষ্টগ্রাম থানার কদম চাল গ্রামের মৃত ছিরু মিয়ার পুত্র মোঃ আবুল কাশেম (৫০) ও মৃত হিরা মিয়ার পুত্র মোঃ আজমান মিয়া (৪০) কে জুয়া খেলার নগদ অর্থ ও তাসসহ গ্রেফতার করেন।
আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে মামলা দিয়ে ২২ জুন আদালতে প্রেরণ করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com