শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:০১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শাহ জালাল উদ্দিন জুয়েল হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মনোনীত

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুন, ২০২২
  • ৫৩৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সাবেক ছাত্রনেতা শাহ জালাল উদ্দিন জুয়েল। এর আগে তিনি হবিগঞ্জ পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি দায়িত্ব পালন করেছিলেন। বেশ কিছুদিন পালন করেছেন লন্ডন মহানগর ছাত্রলীগের সহ-সভাপতির দায়িত্ব। দলের দুর্দিনে বৃন্দাবন সরকারী কলেজ ছাত্রলীগের রাজনীতিতে অগ্রনী ভূমিকা রেখেছিলেন এবং বৃন্দাবন কলেজ ছাত্রলীগ বানিজ্য শাখার সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বলে জানা যায়। হবিগঞ্জ পৌরসভা ৬নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি নির্বাচিত হয়ে বঙ্গবন্ধুর আদর্শে আদর্শিত হয়ে ছাত্রলীগ তথা আওয়ামীলীগের রাজনীতি শুরু করেন নবনির্বাচিত হবিগঞ্জ জেলার গুরুত্বপূর্ণ ইউনিট হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের নবনির্বাচিত দপ্তর সম্পাদক শাহ জালাল উদ্দিন জুয়েল। শাহ জালাল উদ্দিন জুয়েল বলেন, ২০১৪ সালে হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনে সভাপতি পদে কাউন্সিল করলেও বিভিন্ন কারনে এবং বিয়ে করার কারনে পূর্ণাঙ্গ কমিটিতে আসতে পারি নি তাতে আমার দুঃখ নেই। তিনি বলেন ছাত্র-রাজনীতির পরিশ্রমের মূল্যায়ন করেছেন রাজনৈতিক অভিভাবক এমপি আবু জাহির।
তিনি হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির ও সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরীসহ সকল শুভাকাঙ্খীদের প্রতি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। গত ৩ জুন হবিগঞ্জ পৌর আওয়ামীলীগের সম্মেলন জাতীয় নেতা জাহাঙ্গীর কবির নানকসহ একাধিক জাতীয় নেতার উপস্থিতিতে ঐতিহাসিক হবিগঞ্জ জালাল ষ্টেডিয়ামে অনুষ্টিত হয়। তারপর হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি এমপি আবু জাহির এমপি এবং সাধারণ সম্পাদক এডভোকেট আলমগীর চৌধুরী আগ্রহী নেতাদের সিভি যাচাই-বাছাই করে ১৫ জুন আংশিক কমিটি অনুমোদন দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com