মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
লাখাইয়ে সরকারী চাল পাচার সাবেক ছাত্রদল নেতা কারাগারে বাহুবলে ফসলি জমি থেকে অবৈধ মাটি উত্তোলনে ৫ লাখ টাকা জরিমানা শহরের সোনারতরী হোটেল থেকে ব্যাংক কর্মকর্তার লাশ উদ্ধার আজমিরীগঞ্জে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজের ৩ ঘণ্টা পর বৃদ্ধের লাশ উদ্ধার জেলায় ঝড়ে ও শিলাবৃষ্টিতে ব্যাপক ক্ষতি ॥ বিদ্যুৎবিহীন শহর নবীগঞ্জে বাবুল আহমেদ আলমগীরকে সংবর্ধনা জেলা যুবদল নেতা রুবেল আহমেদ চৌধুরীর মা আর নেই ॥ হুইপ জি কে গউছের শোক বানিয়াচঙ্গে হত্যা মামলা প্রধান আসামী র‌্যাবের হাতে গ্রেফতার লাখাইয়ে ১৮৫ টাকা পাওনা নিয়ে সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক নবীগঞ্জ প্রেসক্লাবের নির্বাহী কমিটির ৩য় সভা অনুষ্ঠিত

নবীগঞ্জে জাসাসের পরিচিতি সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৩২৮ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ বেগম খালেদা জিয়ার রোগমুক্তি এবং সুস্থতা কামনায় দোয়া মাহফিল ও জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার পরিচিতি সভা মঙ্গলবার (১৪ জুন) সন্ধ্যায় স্থানীয় এক রেস্টুরেন্টে নবীগঞ্জ উপজেলা ও পৌর শাখার জাসাস এর আয়োজনে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপি’র আহবায়ক সরফরাজ চৌধুরী তিনি বলেন, নবগঠিত কমিটি জাসাস এর এই কমিটি শহিদ জিয়াকে ধারণ করে তারুণ্যের অহংকার তারেক রহমান এর নেতৃত্বে গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবীতে, তারেক রহমানকে দেশে ফিরে আনতে এবং গণতন্ত্র পুন: প্রতিষ্ঠায় রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের মাধ্যমে বিএনপির সহায়ক শক্তি হিসেবে চলমান আন্দোলন-সংগ্রামে অগ্রগামী ভূমিকা পালন করবে। সভায় সভাপতিত্ব করেন নবীগঞ্জ উপজেলা জাসাস এর আহবায়ক সুমন আহমেদ এবং সঞ্চালনা করেন নবীগঞ্জ পৌর শাখার জাসাস এর আহবায়ক মোঃ রাসেদ মিয়া। সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও ৫নং আউশকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সৈয়দ মতিউর রহমান পেয়ারা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চৌধুরী সেফু, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মজিদুর রহমান মজিদ, হবিগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি ও নবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোশাহিদ আলম মুরাদ, নবীগঞ্জ পৌর বিএনপির সাবেক যুববিষয়ক সম্পাদক ও নবীগঞ্জ উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, জোবায়ের আহমেদ সুমন, ১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ খান, পৌর যুবদলের সদস্য সচিব জহিরুল ইসলাম সোহেল। অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক সাইফুর রহমান বাবু, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক জাকারিয়া আহমেদ, যুগ্ম আহবায়ক লিটন মিয়া, উপজেলা যুবদলের সদস্য কপিল আহমেদ, পৌর যুবদলের সদস্য কাজল আহমেদ, জেলা ছাত্রদলের সদস্য সরোয়ার আহমেদ জেসন, উপজেলা জাসাসের সদস্য সচিব ফয়সাল আহমেদ, পৌর জাসাসের সদস্য সচিব জামিল মিয়া, যুগ্ম আহবায়ক মকবুল হোসেন, সদস্য শাহীন আহমেদ, সদস্য মোঃ নাসির উদ্দিন,পৌর জাসাসের যুগ্ম আহবায়ক সাবের মিয়া, যুবদল নেতা মুসা মিয়া, জহির মিয়া,রুবেল আহমেদ, দুরুদ মিয়া, আল-আমিন চৌধুরী, দেলোয়ার মিয়া প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com