বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

রমীজ খাঁন আলিয়া দাখিল মাদ্রাসার কার্যকরী কমিটি পুন:গঠন ও মাদ্রাসার উন্নয়নের লক্ষ্যে আলোচনা সভা

  • আপডেট টাইম বুধবার, ১৫ জুন, ২০২২
  • ৪৫০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ রমীজ খাঁন আলিয়া দাখিল মাদ্রাসার কার্যকরী কমিটি পুনর্গঠন এবং মাদ্রাসার সার্বিক উন্নয়নের লক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার সভাপতি বর্তমান চেয়ারম্যান সাহাব উদ্দিন আহমেদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রমীজ খাঁন আলিয়া দাখিল মাদ্রাসার দাতা ও প্রতিষ্ঠাতা আলহাজ্ব রমীজ উদ্দিন খান, গণফোরাম কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাসিব চৌধুরী সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় মাদ্রাসার কমিটি নবায়নসহ মাদ্রাসার সার্বিক উন্নয়ন কর্মকান্ড নিয়ে আলোচনা হয়।
উক্ত সভায় গণফোরামের কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়াম সদস্য আব্দুল হাসিব চৌধুরী বক্তব্যের শুরুতে রমীজ খাঁন আলিয়া দাখিল মাদ্রাসার দাতা এবং প্রতিষ্ঠাতা আলহাজ্ব রমীজ উদ্দিন খান এর বিভিন্ন সামাজিক কর্মকান্ডে কথা উল্লেখ করে ভূয়সী প্রশংসা করেন। সভায় আব্দুল হাসিব চৌধুরী বিশিষ্ট সমাজ সেবক আলহাজ্ব রমীজ উদ্দিন খান এর বিভিন্ন দিক তুলে ধরে বাখরনগর, কাহউর এবং পুরাইকলার এলজিইডির রাস্তাটি রমীজ খাঁন নামকরণ করার প্রস্তাব করলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com