শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

হবিগঞ্জ শহরে বিকট শব্দে চলছে মোটর সাইকেল ॥ ঘটছে দূর্ঘটনা ॥ ঘুম হারাম ॥ রিকশা চালকসহ আহত ৩

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৩২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে এক শ্রেণির রোমিওরা বেপরোয়া ও বিকট শব্দে মোটর সাইকেল দিয়ে চলাচল করছে। এতে একদিকে শহরবাসীর ঘুম হারাম হচ্ছে অন্যদিকে প্রতিনিয়তই ঘটছে দূর্ঘটনা। তবে শহরবাসীর পক্ষ থেকে অভিযোগ রয়েছে, বার বার কর্তৃপক্ষকে বলার পরও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া হচ্ছে না। ফলে দিনদিন তাদের চলাচল বেড়েই চলেছে। গতকাল রাত ১০টার দিকে হবিগঞ্জ শহরের বৃন্দাবন কলেজ রোড দিয়ে রোগীবাহি অটোরিকশা নিয়ে ২ যাত্রী আসার পথে বেপরোয়া গতির মোটর সাইকেল তাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ সময় রিকশাটি ধুমড়ে মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই রিকশা চালকসহ ৩ জন আহত হয়। গুরুতর অবস্থায় রহমত আলী, লিটন মিয়া ও রাজিয়া আক্তারকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, কিছু ধনীর দুলালরা এসব মোটর সাইকেল কিনে স্কুল কলেজের শিক্ষার্থীদের ইভটিজিং করে যাচ্ছে। আবার অনেকেই মোটর সাইকেলের সাইলেন্সার খুলে ব্যবহার করায় শহর দিয়ে যাবার পথে বুঝা যায় এ যেনো হেলিকপ্টার। এ বিষয়ে ওসি মুর্তজা হাসান জানান, খবর পাওয়া মাত্রই ব্যবস্থা নেয়া হবে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com