শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

শহরে মাদক সমাজ্ঞী কানী জোছনা গাঁজাসহ আটক

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৪ জুন, ২০২২
  • ৩৮৩ বা পড়া হয়েছে

স্টা রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের গরুর বাজার থেকে মাদক সমাজ্ঞী জোছনা ওরপে কানী জোছনা (৪৫) কে আটক করা হয়েছে। তখন তার কাছ থেকে এক কেজি গাঁজা ও বিপুল পরিমাণ টাকা জব্দ করা হয়েছে।
গত রবিবার রাত ৮টার দিকে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি দল ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালান। এ সময় তাকে গাঁজাসহ আটক করা হয় এবং তার বিছানার নিচ থেকে বেশ কিছু টাকা জব্দ করা হয়। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে কানী জোছনা মাদক ব্যবসা করে এলাকার যুব সমাজ ধ্বংস করে দিচ্ছে। গত রবিবার তাকে আটক করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বাদি হয়ে মামলা করেছে। গতকাল সোমবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। সে ওই এলাকার হায়দর আলীর স্ত্রী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com