বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির বিশেষ সভায় ॥ অটোরাইচ মিলগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করণের দাবি মালিকদের

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ অটোরাইচ মিলগুলোতে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করাসহ প্লাস্টিকের বস্তায় চাল বাজারজাত করণের দাবি জানিয়েছে মালিকরা। শনিবার বিকেলে হবিগঞ্জ শহরের ঘাটিয়া বাজারস্থ শংকর সিটির হলরুমে সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির বিশেষ সভায় এ দাবি জানানো হয়। সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সভাপতি হবিগঞ্জের বিশিষ্ট শিল্পপতি শংকর পালের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাব্বির আহমেদ চৌধুরী পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ অটোরাইচ মিল মালিক ওনার্স এসোসিয়েশনের সভাপতি একেএম খোরশেদ আলম খান। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ অটোরাইচ মিল মালিক ওনার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওসমান গণি, সুরমা অটোরাইচ মিলের স্বত্ত্বাধিকারী মিজানুর রহমান, সাংগঠনিক সম্পাদক শহবর তালুকদার, মহিলা বিষয়ক সম্পাদক শামীম আরা, আশুগঞ্জের সভাপতি জহিরুল ইসলাম। বক্তব্য রাখেন, সিলেট বিভাগ অটোরাইচ মিল মালিক সমিতির সহ-সভাপতি শাব্বির এ চৌধুরী, আসাদুজ্জামান রনি, হবিগঞ্জ জেলা সভাপতি মোঃ ছামির আলী, সাধারণ সম্পাদক আনিছুজ্জামান রাজীব, সুনামগঞ্জের মিল মালিক সমিতির নেতা আব্দুল ওয়াহিদ, ফারুকুজ্জামান চৌধুরী, জিয়াউল হক, মোঃ আব্দুল্লাহ শাকির, মোশারফ হোসেন চৌধুরী, শাহ আলম, নজরুল ইসলাম, মুকসুদ আলী, সাহেদ মিয়া তুলকাদর, সোহেল মিয়া, হাজী মোঃ রনু মিয়া, আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম প্রমূখ। সভায় বক্তারা বলেন-ধান চাল উৎপাদনের দেশকে খাদ্যে সংসম্পন্ন করে রাখছেন অটোরাইচ মিলগুলো। কিন্তু রাইচ মিল মালিকদের যেসব সুযোগ-পাওয়ার কথা রয়েছে তারা তা পাচ্ছেন না। বরাদ্দকৃত চাল উৎপাদন করতে গেলে রাইচমিল মালিকদের ঘন ঘন বিদ্যুত বিভ্রাটে পড়তে হচ্ছে। তারা মিলগুলো বিদ্যুতের নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার দাবি জানান এবং যে কোন প্রয়োজনে সারাদেশের অটোরাইচ মিল মালিকদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

 

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com