বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১০:০৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

নবীগঞ্জে প্রাইভেট কার চাপায় একজনের মৃত্যু

  • আপডেট টাইম রবিবার, ১২ জুন, ২০২২
  • ৪৪২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ থেকে ॥ ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় প্রাইভেট কার চাপায় হেলাল মিয়া (২৮) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৬ জন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা ভর্তি করা হয়েছে। শনিবার (১১জুন) দুপুর ১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত হেলাল মিয়া বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের মৃত নামদার মিয়ার ছেলে।
স্থানীয়রা জানায়- বাহুবল উপজেলার স্নানঘাট ইউনিয়নের অমৃতা গ্রামের নিজ বাড়ি থেকে নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের বড়চর যাচ্ছিলেন হেলাল মিয়া। অমৃতা থেকে ব্যাটারি চালিত অটোরিকশা যোগে বড়চরের উদ্দেশ্যে রওয়ানা হন হেলাল। বড়চর পয়েন্ট ব্যাটারি চালিত অটোরিকশা থেকে নেমে ঢাকা-সিলেট মহাসড়ক পারাপার হওয়ার সময় ঢাকা থেকে সিলেটগামী দ্রুতগতির একটি প্রাইভেট কার হেলালকে চাপা দেয়। এ সময় প্রাইভেট কারের পেছনে থাকা গরু বুঝাই একটি পিকআপ ভ্যান হেলালকে বাচাঁতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্রীজের সাথে মারাত্মক ভাবে ধাক্কা লাগে। এ ঘটনায় হেলাল মিয়া ও পিকআপ ভ্যানের চালকসহ ৬জন গুরতর আহত হয়। পরে হেলালকে উদ্ধার করে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অন্যান্য আহতদের পরিচয় জানা যায়নি। তাদের বিভিন্ন হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল দেব দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com