শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

মাধবপুরে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৯ জুন, ২০২২
  • ৪৪০ বা পড়া হয়েছে

আলমগীর কবির, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলা পর্যায়ে আন্তঃপ্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা ২০২২ এ বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়েছে।
গতকাল বুধবার (৮ জুন) সকালে উপজেলা স্বচ্ছতা হল রুমে আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠানে উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ রফিকুল ইসলামের পরিচালনায় ও উপজেলা নিবার্হী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন ও পুরস্কার বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান।
জানা গেছে, মাধবপুর উপজেলার ১১ ইউনিয়ন ও ১টি পৌরসভার মোট ১৪৯ টি প্রাথমিক বিদ্যালয় থেকে ৫০টি ইভেন্ট প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান সহ ১৫৯ জন শিক্ষার্থীর মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।
এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুজিব উদ্দিন তালুকদার ওয়াসিম, উপজেলা ভাইস চেয়ারম্যান এডভোকেট সুফিয়া আক্তার হেলেন, উপজেলা শিক্ষা অফিসার মোঃ ছিদ্দিকুর রহমান, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা জিতেন্দ্র, সকল সরকারি প্রাথমিক অংশগ্রহণ করে। এছাড়া অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সম্মাননা স্মারক হিসেবে ক্রেস্ট প্রদান করা হয়।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com