শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০২:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

আজমিরীগঞ্জ কীটনাশক পানে গ্যারেজ শ্রমিকের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ জুন, ২০২২
  • ৪১২ বা পড়া হয়েছে

আজমিরীগঞ্জ প্রতিনিধি ॥ আজমিরীগঞ্জে কীটনাশক পান করে সৌরভ (১৬) নামে এক কিশোর গ্যারেজ শ্রমিক আত্মহত্যা করেছে। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি ইউডি মামলা দায়ের করেছে পুলিশ। সৌরভ পৌর এলাকার নগর গ্রামের মৃত হীরালাল সূত্রধরের পুত্র। স্থানীয় সূত্রে জানা যায়। আজমিরীগঞ্জ পৌর এলাকার নগর গ্রামের বাসিন্দা মৃত-হীরালাল সূত্রধরের কিশোর পুত্র সৌরভ সূত্রধর (১৬) পারিবারিক অভাব অনটনের কারণে, লালমিয়া বাজারের সুরঞ্জিত দেবনাথের মালিকাধীন একটি মোটরসাইকেল গ্যারেজ এ শিানবিশ মেকানিকের কাজ করে আসছিল। গত শনিবার যথারীতি রাতের খাবর খেয়ে একাকী গ্যারেজের শয়নকে ঘুমাতে যায়। রাত অনুমানিক সোয়া ১২ টায় চাউল সুরার কীটনাশক টেবলেট খায়। একই সময় কীটনাশক টেবলেট খাওয়ার বিষয়টি তার মাকে মোবাইল করে জানায় সে। খবর পেয়ে তার স্বজন সহ আশপাশের লোকজন ঘটনাস্হলে ছুঁটে আসে। পরে তাকে আশংঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্হ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এক পর্যায়ে অবস্থার আরও অবনতি হলে, কর্তব্যরত চিকিৎসক হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণের নির্দেশ দেন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে চিকিৎসা চলাকালীন সময়ের এক পর্যায়ে অবস্হার আরও অবনতি হলে, গতকাল রবিবার সকাল ১০ টায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সে। মরদেহের ময়নাতদন্তের পর বিকালে লাশ বাড়িতে নিয়ে আসলে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠে। আনুষ্টানিকতা শেষে মরদেহের সৎকার করা হয়। তবে আত্মহত্যার কারণ জানা যায়নি। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com