শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) এর জশনে জুলুছে লাখো জনতার ঢল সিলেট ও সুনামগঞ্জ জেলার তদারকি ও সমন্বয়ের দায়িত্বে হুইপ জি কে গউছ হবিগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবস পালিত মাধবপুরে অগ্নিকাণ্ডে ২৫ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই ধুলিয়াখাল-মিরপুর সড়কে দুর্ঘটনায় যুবক নিহত আশুগঞ্জে ভারতীয় চোরাই শাড়িসহ চুনারুঘাটের দুই যুবক গ্রেফতার নবীগঞ্জের পরিচিত মুখ মারুফ মিয়া আর নেই চুনারুঘাটে হাজারো মানুষের অংশগ্রহণে জশনে জুলুশে ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস মাধবপুরে র‌্যাবের অভিযান ॥ বিপুল পরিমান এসকাফসহ নারী আটক

নবীগঞ্জে গ্রাম পুলিশের মাতলামি

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ২ জুন, ২০২২
  • ৩৮৫ বা পড়া হয়েছে

নবীগঞ্জ ব্যুরো ॥ নবীগঞ্জ উপজেলার ১নং বড় ভাকৈর (পশ্চিম) ইউনিয়নের গ্রাম পুলিশ জৈন উদ্দিনের বিরুদ্ধে মদ, গাজা সেবনসহ অসামাজিক কার্যকলাপের অভিযোগ উঠেছে। স্থানীয় লোকজন তার ওই কার্যকলাপের জন্য গ্রাম পুলিশের চাকুরী থেকে বরখাস্তের দাবী জানান। ইতিপুর্বে তার বিরুদ্ধে জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ দেয়া হয়েছে।
সুত্রে জানা যায়, উপজেলার উল্লেখিত ইউনিয়নের সোনাপুর গ্রামের আজমত উল্লার ছেলে অত্র ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ জৈন উদ্দিন প্রতিনিয়ত এলাকায় প্রকাশ্যে মাদক সেবন করেমাতলামী করে। গ্রাম পুলিশ হওয়ার কারনে কেউ প্রতিবাদ করার সাহস পায়না।
এ ব্যাপারে অপর গ্রাম পুলিশ সাহাঙ্গীর মিয়া বলেন, উনাকে অনেকবার বুঝিয়েছি। সে কারো কথা শুনতে চায়না। মদ খেয়ে মাতলামী করে এলাকার পরিবেশ নষ্ট করছে। পাশাপাশি আমাদের গ্রাম পুলিশের দূর্নাম হচ্ছে। এ ব্যাপারে ওয়ার্ড মেম্বার সেলিম উদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, গ্রাম্য পঞ্চায়াতে সিদ্ধান্ত ছিল, গ্রামের ভিতরে কেউ মদ-গাজা খাইলে জরিমানা আদায় করে তার বিচার করা হবে। গ্রাম পুলিশ জৈন উদ্দিন মদ সেবন করে এলাকাকে কলংকিত করেছে। তার শাস্তি হওয়া প্রয়োজন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com