রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ বাহুবলে মিড ডে মিল কর্মসূচিতে অনিয়ম ॥ বঞ্চিত শিক্ষার্থীরা খোয়াই নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ হবিগঞ্জ উন্নয়ন সংস্থার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন বিজিবির অভিযানে ৪৪ লাখ টাকা মূল্যের জিরা ও ফুচকা জব্দ বাহুবলে এক যুগেও চালু হয়নি ট্রমা সেন্টার ॥ ভোগান্তিতে মানুষ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ১৩ কেজি গাঁজা উদ্ধার পল্লী চিকিৎসক এমদাদুল হক বেলালের উপর দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে উজিরপুরে মানববন্ধন ও বিক্ষোভ আজ ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবস ॥ চুনারুঘাট পৌছেছেন এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম

বসুন্ধরা মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন হবিগঞ্জের প্রবীন ও গুনী সাংবাদিক চৌধুরী ফজলে নূর ইসমত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৪৩০ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দেশের তৃণমূল সাংবাদিকতায় অবদান রাখার স্বীকৃতি হিসেবে বসুন্ধরা গুণীজন মিডিয়া অ্যাওয়ার্ড পেয়েছেন হবিগঞ্জের প্রবীণ সাংবাদিক ফজলে নূর ইসমত। গতকাল সোমবার রাতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এক ঝমকালো অনুষ্ঠানে ফজলে নূর ইসমতসহ দেশের ৬৪ জন সাংবাদিকের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন দেশের শীর্ষ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহান ও এতে সভাপতিত্ব করেছেন বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীর। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন অধ্যাপক ড. গোলাম রহমান ও প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মো. নিজামুল হক নাসিম। এতে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপিসহ সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, শিল্পী ও ক্রীড়া জগতের তারকারাসহ বিভিন্ন পেশার মানুষ উপস্থিত ছিলেন।
হবিগঞ্জে আদর্শ ও ন্যায়নিষ্ঠ সাংবাদিকতার পথিকৃৎ চৌধুরী ফজলে নূর ইসমতের জন্ম ১৯৫১ সালের ৭ এপ্রিল হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার শিরিকান্দি গ্রামে। ঊনসত্তরের গণ অভ্যুত্থানে হবিগঞ্জে ছাত্ররাজনীতির নেতৃত্ব ছিল তাঁর হাতে। ১৯৬৭ সালে দৈনিক সংবাদের হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে সাংবাদিকতায় পা রাখেন। বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পদে থেকে কাজ করেছেন সিলেটের ঐতিহ্যবাহী যুগভেরী, দেশ বার্তায়। ১৯৮০ সালে নিজেই বের করেন হবিগঞ্জ বার্তা। ১৯৮২ সালে হবিগঞ্জের সাপ্তাহিক দৃষ্টিকোণে বার্তা সম্পাদকের দায়ত্ব পালন করেন। ১৯৮৪ সালে সাপ্তাহিক স্বদেশ বার্তায় ভারপ্রাপ্ত সম্পাদকের দায়িত্ব নেন। ১৯৮৪ সাল থেকে বেশ কয়েক বছর বাংলাদেশ বেতারের হবিগঞ্জ প্রতিনিধি হিসেবে সংবাদ প্রেরণ করেন। জীবনের শেষ দিকে বেসরকারি উন্নয়ন সংস্থায় যোগ দেন তিনি। এরপর পাঁচ বছর প্রাথমিক বিদ্যালয়ের শিকদের জন্য ‘শিক্ষকতা’ ও শিশুদের জন্য ‘রংধনু’ নামে দু’টি ম্যাগাজিন সম্পাদনা করেন। ১৯৯৬ সালে শিাবিষয়ক উচ্চতর প্রশিক্ষণের জন্য যুক্তরাজ্যে যান এবং সেখানকার রেডিং বিশ্ববিদ্যালয়ে প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com