বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন প্রতিটি আসনেই লড়াই হবে দ্বি-মূখী বানিয়াচঙ্গের সুনারু গ্রামে ভোট কেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা হবিগঞ্জ-৩ আসনে জামায়াত প্রার্থীর নির্বাচনী কার্যালয় ছাড়ার নির্দেশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বাহুবলে পাওনা টাকা নিয়ে ছুরিকাঘাতে যুবক নিহত হবিগঞ্জ-৩ আসনে ৩২টি ঝুকিপূর্ণ কেন্দ্র নিয়ে জামায়াতে ইসলামীর অভিযোগ শায়েস্তাগঞ্জে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে যৌথবাহিনীর হাতে আটক যুবদল নেতাসহ ৪ জনের কারাদণ্ড হবিগঞ্জে ২৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ কঠোর নিরাপত্তার ঘোষণা র‌্যাবের হবিগঞ্জ-৪ আসনে ব্যক্তি ইমেজে এগিয়ে সৈয়দ মুহাম্মদ ফয়সল লাখাইয়ে দুই পক্ষের সংঘর্ষে আহত ৩০ শায়েস্তাগঞ্জের সাবেক চেয়ারম্যান জাতীয় ব্যাড মিন্টন খেলোয়াড় সৈয়দ অলিউর রহমান আর নেই

মাধবপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাৎ বার্ষিকী পালিত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৩৪২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে বহুদলীয় গনতন্ত্রের প্রর্বতক, জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৪১তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, দোয়া মাহফিল ও অসহায়-দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। উপজেলা বিএনপির সভাপতি সামসুল ইসলাম কামালের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সৈয়দ মোঃ শাহজাহান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সভাপতি আব্দুল আজিজ, বিএনপি নেতা ও পৌর মেয়র হাবিবুর রহমান মানিক, উপজেলা বিএনপির বিএনপির সিনিয়র সহ-সভাপতি হাজী অলিউøলাহ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, সহ-সভাপতি হাজী মাসুকুর রহমান, উপজেলা বিএনপির যুুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী ফজলে ইমাম সুমন, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সোহাগ, চেয়ারম্যান মীর খুরশেদ আলম, সাবেক চেয়ারম্যান এস.এম জাবেদ, মোস্তফা কামাল বাবুল, পৌর বিএনপি যুগ্ম সাধারণ সম্পাদক লুৎফুর রহমান খাঁন, কাউন্সিলর বাবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক ফারুক রানা। এ ছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিএনপি নেতা আমজাদ আলী শাহীন, তাজউদ্দিন আহম্মদ টেনুু, আব্দুল কাইয়ুম, আবুল হোসেন, উপজেলা যুুবদলের আহবায়ক এনায়েতউল্লাহ, যুগ্ম আহবায়ক মশিউর রহমান, এখলাছ সিরাজী, পৌর যুবদলের আহবায়ক জনি পাঠান, যুগ্ম আহবায়ক কাউন্সিলর আফজাল পাঠান, জসিম শিকদার, জেলা ছাত্রদলের যুুগ্ম সাধারন সম্পাদক হোসাইন আহম্মদ রফিক, উপজেলা ছাত্রদলের আহবায়ক মারুক মিয়া, পৌর ছাত্রদলের যুগ্ম আহবায়ক জুলহাসউদ্দিন রিংকু, শেখ জাহান রনি, ছাত্রদল নেতা ইয়াসিন তন্ময়, আব্দুল কুদ্দুছ, স্বেচ্ছাসেবক দলের নেতা কাউুসার আহম্মদ, আল আমিন প্রমুখ। পরে দোয়া মাহফিল ও অসহায়-দরিদ্রদের মধ্যে খাবার বিতরণ করা হয়। তা ছাড়া উপজেলা ও পৌর সভার প্রতিটি মসজিদে বিশেষ দোয়া মাহফিল অনুষ্টিত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com