বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

এসএম সুরুজ আলী দৈনিক হবিগঞ্জের মুখের বার্তা সম্পাদক নিযুক্ত

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩১ মে, ২০২২
  • ৮৯৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের মুখ পত্রিকার প্রধান প্রতিবেদক থেকে পদোন্নতি পেয়ে বার্তা সম্পাদক হয়েছেন এসএম সুরুজ আলী। সম্প্রতি হবিগঞ্জের মুখ পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুনুর রশিদ চৌধুরী স্বাক্ষরিত পত্রে এ পদোন্নতি দেয়া হয়। এ দিকে সাংবাদিক এস এম সুরুজ আলীকে পদোন্নতি পেয়ে বার্তা সম্পাদক হিসেবে নিয়োগ পাওয়ায় তিনি পত্রিকার সম্পাদক হারুনুর রশিদ চৌধুরীসহ কর্তৃপরে কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন এবং পেশাগত দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেছেন। ২০০৭ সালের দিকে এসএম সুরুজ আলী দৈনিক খোয়াই পত্রিকার মাধ্যমে সাংবাদিকতা’র সাথে যুক্ত হন। তিনি ২০১৯ সালের জুন মাস পর্যন্ত ওই পত্রিকার সিনিয়র স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ২০১৯ সালে ১৭ জুন বিশিষ্ট সাংবাদিক হারুনুর চৌধুরী সম্পাদিত হবিগঞ্জের মুখ পত্রিকা প্রকাশিত হলে ওই পত্রিকায় যোগদান করেন তিনি। দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার শুরু থেকে সুরুজ আলী প্রধান প্রতিবেদকের দায়িত্বে ছিলেন। একইসাথে তিনি দৈনিক হবিগঞ্জের মুখ পত্রিকার পরিচালনা পরিষদের সদস্য। সাংবাদিক এসএম সুরুজ আলী ২০১৩ সালে দেশের অন্যতম স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল এশিয়ান টিভি’র হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ লাভ করেন। সাংবাদিক সুরুজ আলী সিলেটের জনপ্রিয় অললাইন সিলটিভি’র বিশেষ প্রতিনিধি, ফ্রান্স দর্পণ এর হবিগঞ্জ জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি হবিগঞ্জ প্রেসক্লাবের সদস্য ও হবিগঞ্জ টিভি জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি। এছাড়াও তিনি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত রয়েছেন। তিনি বানিয়াচং উপজেলার উপজেলার আতুকুড়া গ্রামের বাসিন্দা মরহুম আজাদ আলী ও মরহুম জমিলা বেগমের পুত্র। ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত ও দুই সন্তানের জনক।

 

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com